সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি

পরিবারে মা হলেন প্রধান শিক্ষিকা, বাবা প্রিন্সিপাল: মাওলানা ইউসুফ নূর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুফিয়ান ফারাবী
বিশেষ প্রতিবেদক

কাতার ধর্ম মন্ত্রণালয়ের ইমাম ও খতিব মাওলানা ইউসুফ নূর বলেছেন, পরিবার হচ্ছে আদর্শ সন্তান গড়ার প্রথম ইনস্টিটিউট। মা হলেন এর প্রধান শিক্ষিকা আর বাবা প্রিন্সিপ্যাল। নববী নির্দেশনায় এ প্রতিষ্ঠান পরিচালিত হলে তৈরি হবে আল্লাহ্ভীরু নেতৃত্ব ও প্রশাসক, যাদের হাতে নিরাপদ থাকবে দেশের স্বাধীনতা, জনগণের জানমাল ও উম্মাহর স্বার্থ।

গত ২৯ মার্চ দোহার বিন যাইদ সেন্টারে আল নূর কালচার সেন্টার একটি অভিবাবক কর্মশালায় তিনি এ কথা বলেন।

মাওলানা ইউসুফ নূর বলেন, পিতার কাছে সন্তানের প্রথম চাওয়া হলো একজন সুশিক্ষিত দীনদার মা।কারণ ধর্মহীন মাতৃকোড়ে পুণ্যবান সন্তান আশা করা যায় না।

হালাল উপার্জনের তাগিদ জানিয়ে তিনি আরো বলেন, হালাল উপার্জন দ্বারা সন্তানের ভরণপোষণ ফরজ ইবাদত। মহানবী সা. একে আল্লাহর পথে সেরা দান হিসেবে ঘোষণা করে পিতার মর্যাদা বিধান করে গেছেন।

একই বিষয়ে মহিলা কর্নারে আলোচনা করেন আলেমা সারা মাহমুদ ।

কর্মশালায় ইতিপূর্বে অনুষ্ঠিত আলনূর ইসলামী কুইজ প্রতিযোগিতায়  অংশগ্রহণকারী অবশিষ্ট শিক্ষার্থীদের হাতে নগদ অর্থ সনদপত্র ও উপহার সামগ্রী তুলে দেন কমিউনিটি নেতৃবৃন্দ।

কৌশলী মনিরুল হকের পরিচালনায় অনুষ্ঠিত এ কর্মশালায় আরো উপস্থিত ছিলেন প্রকৌশলী এম, এ মুকিত,মাওলানা হাসিবুর রহমান, মাওলানা কারী ইব্রাহিম, হাফেজ মুস্তাফিজুর রহমান, হাফেজ মাওলানা ইসহাক ,রকিবুল ইসলাম ও কমিউনিটি ব্যক্তিত্ব রাহমাতুল্লাহ প্রমুখ।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ