শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাম উপসর্গে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১১৮০ ৪৮ ঘণ্টার মধ্যে বৃক্ষ হত্যাকারীদের খুঁজে বের করতে হবে: ডেপুটি স্পিকার নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ ডাকসুর মেয়াদ শেষ হওয়ার আগেই তফসিল চায় ইসলামী ছাত্র আন্দোলন সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ফাতেমাতুযযাহরা (রা.) মাদরাসার ৩০০ ছাত্রী রাষ্ট্রায়ত্ত চিনিকল খুলে দেওয়াসহ শ্রমিক মজলিসের ১০ দাবি প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগসহ জাতীয় শিক্ষক ফোরামের ১০ দফা দাবি সৌদিতে আরবে নিহত নওগাঁর ৭ প্রবাসীর জানাজা সম্পন্ন তিব্বতে নতুন করে বাঁধে ভাঙ্গন, উদ্ধার অভিযান স্থগিত করল নেপাল ও চীন চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু

'মাওলানা জমিল আহমদ রহ. এ দেশের সৌন্দর্যে মুগ্ধ হয়েছিলেন'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর
পাঠক

ঝরে গেল কাসেমী বাগানের আরও একটি প্রস্ফুটিত গোলাপ। নিভে গেল ইলমী আকাশের এক উজ্জ্বল তারকা। ভারতের ঐতিহ্যবাহী দীনি বিবদ্যযাপীঠ দারুল উলুম দেওবন্দের সিনিয়র মুহাদ্দিস, আশরাফুল হিদায়াসহ দরসে নিজামীর বহু কিতাবের রচয়িতা ও ব্যাখ্যাকার আল্লামা মুফতি জামীল আহমদ রহ. গতকাল এ দুনিয়া ছেড়ে চলে গেলেন।

কয়েকটি মাহফিল ও মজলিসে বিশ্বসমাদৃত এ কীর্তিমান মনীষীর মোবারক সান্নিধ্যলাভ ও ঈমানদীপ্ত নসীহত শোনার খোশনসীব আমার হয়েছে। আলহামদুলিল্লাহ!

বছর দেড়েক আগে আমার প্রিয় দীনি এদারা রাজারকুল আজিজুল উলুম মাদরাসায তিনি তাশরীফ এনেছিলেন। সে সুবাদে আমি এ বুযুর্গ মনীষীর সাথে মুসাফাহা ও কুশল বিনিময়ের সুযোগলাভে ধন্য হই।

তিনি অত্যন্ত সহজ-সরল ও নিরহঙ্কারী ছিলেন। ইতিপূর্বে আরেক সফরে তিনি রাজারকুল আজিজুল উলুম মাদরাসায় পবিত্র কুরআন মজিদের মর্যাদা নিয়ে যে তাত্ত্বিক আলোচনা করেছিলেন তা যেন আমি এখনো শুনছি।

সে বছর চাকমারকুল মাদরাসায় সফরকালে আমি মুলাকাত করতে গেলে তিনি আমাদের দেশের সবুজ প্রকৃতির সৌন্দর্যের কথা তুলে ধরে বলেন, সত্যিই এ দেশের প্রাকৃতিক সৌন্দর্য খুবই মনোমুগ্ধকর।

রামু অফিসের চর স্কুল মাঠে এক মাহফিলে তিনি তাওবা ও তাকওয়া সম্পর্কে হৃদয়গ্রাহী, মার্জিত আলোচনা করেছিলেন। হজরতের আলোচনা ছিল অত্যন্ত গোছালো, গঠনমূলক ও স্বতন্ত্র বর্ণনা শৈলীতে পরিমার্জিত। যা সর্বশ্রেণীর শ্রোতাদের জন্য বোধগম্য ও ফলদায়ক।

দয়াময় আল্লাহ তায়ালা মরহুম এ বুযুর্গ মনীষীকে জান্নাতের আ'লা মকাম নসীব করুন। তার যাবতীয় খেদমাত কবুল করুন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গকে সবরে জামীল দান করুন। আমিন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ