শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ভারতে ৪৫ দিনে ২৩টির বেশি মসজিদ-মাদরাসা ভাঙল বিজেপি সরকার কারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, জনগণ জানে: জামায়াত আমির কর্মবিমুখতা থেকে ভিক্ষাবৃত্তি: সমাজের নীরব অভিশাপ বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি: পানিসম্পদ প্রতিমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ব্যর্থ করে দিতে পারে ইসরায়েল: মার্কিন গোয়েন্দাসংস্থা। বিশ্ব শরণার্থী দিবসে বাস্তুচ্যুত মানুষের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতের আহ্বান গাজীপুরে ইসলামী ছাত্র আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিকেএম মিডিয়া সেলের আয়োজনে ওরিয়েন্টেশন কর্মশালা ইঞ্জিন বিকল হয়ে ফেনীতে আড়াই ঘণ্টা আটকা মেঘনা এক্সপ্রেস মোহাম্মদপুরের অপরাধীদের নির্মূল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ছাত্রীকে আগুন দিয়ে হত্যাচেষ্টা: অভিযুক্তদের কঠোর শাস্তির দাবী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফেনীর সোনাগাজী ফাযিল মাদরাসা কেন্দ্রে আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যাচেষ্টায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে এর তীব্র নিন্দা জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।

আজ এক বিবৃতিতে তিনি বলেন, মাদরাসার শিক্ষক কর্তৃক ছাত্রী নিপীড়িত হওয়ার ঘটনা পুরো জাতিকে ভাবিয়ে তুলেছে। নিপীড়িত ছাত্রী যখন থানায় অভিযোগ করেছে তখন তাকে পুড়িয়ে মারার মত জঘন্য কাজটি যারা করেছে, তারা আর যাই হোক মানুষ হতে পারে না।

এ ঘটনা মাদরাসা শিক্ষাকে প্রশ্নবিদ্ধ করবে। যে শিক্ষক এহেন অপকর্ম করেছে, তিনি মাদরাসা শিক্ষাকে জাতির সামনে চরম হেয় করেছে। মাদরাসার অধ্যক্ষকে সাময়িক বরখাস্ত করলেই হবে না বরং তাকে কঠোর শাস্তির আওতায় আনতে হবে।

তিনি বলেন, স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়সহ যেখানেই ছাত্রী নিপীড়নের ঘটনা ঘটবে, সেখানেই কঠোর প্রতিবাদ গড়ে তুলতে হবে এবং দোষীদেরকে শাস্তির আওতায় আনতে হবে।

স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে অহরহ ছাত্রী নিপীড়নের মত ঘটনা ঘটছে। ইভটিজিং ও নিপীড়নের কঠোর শাস্তির আইন থাকলেও আইনের ফাঁকফোকর দিয়ে বের হতে পারায় এ ধরণের যৌন নিপীড়ন বেড়েই চলছে। যৌন নিপীড়ন বন্ধে ইসলামের বিধান বোরকাকে বাধ্যতামূলক করারও দাবি জানান তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ