শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :

বেফাকের জরুরি বিজ্ঞপ্তি : যথাযথভাবে পরীক্ষায় অংশ নেয়ার নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সম্মিলিত কওমি মাদরাসা শিক্ষা সংস্থা ‘আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’ অধীনে কওমি মাদরাসা চলতি শিক্ষাবর্ষের দাওরায়ে হাদীস (তাকমিল) পরীক্ষা আজ ৮ ( এপ্রিল) শুরু হচ্ছে। ১৮ এপ্রিল পর্যন্ত এ পরীক্ষা চলবে।

এ পরীক্ষায় ভারতের নিজামুদ্দিন মারকাজের তাবলিগের বিতর্কিত মুরুব্বি মাওলানা সাদ কান্ধলভীর অনুসারী মাদরাসাগুলোও অংশ নিতে পারবে বলে গত ৭ এপ্রিল (রোববার )বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ’র এক জরুরী বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে মাওলানা সাদের পক্ষপাতকারী মাদরাসাগুলোর নাম উল্লেখ করে জানানো হয়, অদ্য ০৭-০৪-২০১৯ ইংরেজী তারিখে বিকাল ৪:৪০ ঘটিকায় (আনুমানিক) মহামান্য হাইকোর্ট বিভাগের রীট পিটিশন নং ৩৭৪৮/২০১৯ এর গত ৪-৪-২০১৯ তারিখের আদেশ অত্র বেফাক কর্তৃপক্ষের হস্তগত হয়েছে।

উক্ত আদেশের বরাতে এই মর্মে নির্দেশক্রমে জানানাে যাচ্ছে যে, রীট পিটিশনে বর্ণিত ১৭৭ জন পরীক্ষার্থীর যথাযথ প্রবেশপত্র সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রের মাধ্যমে ইতােমধ্যে প্রেরিত হয়েছে এবং তন্মধ্যে উল্লেখযােগ্য সংখ্যক প্রবেশপত্র রীট পিটিশনে সংযুক্ত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, উল্লেখিত ১৭৭ জন পরীক্ষার্থীর মধ্যে প্রেরিত প্রবেশপত্র কোন কারণে হাতে না পেয়ে থাকলে তাদেরকে সরাসরি সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রে তাদের রেজিস্ট্রেশন ফরমসহ উপস্থিত হয়ে পরীক্ষায় অংশগ্রহণের নির্দেশ দেয়া যাচ্ছে। এতদ্বিষয়ে সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রের পরিচালক প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। বিষয়টি সংশ্লিষ্ট ৬টি মাদ্রাসা সংশ্লিষ্ট পরীক্ষাকেন্দ্র সংশ্লিষ্ট থানা কর্তৃপক্ষ (মাদ্রাসা ও পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্ট) সংশ্লিষ্ট অভিভাবকসহ সকলের অবগতির জন্য অত্র জরুরী বিজ্ঞপ্তি বিভিন্ন অনলাইন মিডিয়া, ই-মেইল ও হাতে হাতে প্রেরিত হল।

বিজ্ঞপ্তিতে উল্লেখিত মাদরাসাগুলো-  রাজধানীর বারিধারর আল মাদরাসাতুল মঈনুল ইসলাম, সাভারের মারকাজুল উলূম আশ শরীয়াহ, নন্দিপাড়ার মাদরাসাতুস সুফফা আল ইসলামিয়া, চাঁদপুরের জামিয়া মাদানিয়া আশরাফুল উলুম, কিশোরগঞ্জ গাইটাইলের মাদরাসায়ে রাহমানিয়া, ময়মনসিংহ ভালুকার জামিয়া ইসলামিয়া রাহে জান্নাত মহিলা মাদরাসা।