সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

১৬ সৌদি নাগরিকের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর সোমবার ১৬ সৌদি নাগরিককে দেশটিতে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। সাংবাদিক জামাল খাশোগি হত্যায় তাদের ভূমিকা থাকায় এ পদক্ষেপ নেয়া হয়েছে।

গত অক্টোরব মাসে ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে ঘটানো হত্যাকাণ্ডটিকে নিয়ে কংগ্রেস থেকে ট্রাম্প প্রশাসনের ওপর চাপ আসছিল। এর প্রেক্ষিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এ ঘোষণা দিলেন।

ওই ঘটনার পর সৌদি আরবের মানবাধিকার নিয়ে আন্তর্জাতিকভাবে ব্যাপক নিরীক্ষা করা হয়।

মার্কিন পররাষ্ট্র দপ্তর এসব ব্যক্তির তালিকা প্রকাশ করে জানায়, পররাষ্ট্র দপ্তরের বৈদেশিক কার্যক্রমের ৭০৩১ (সি) ধারা এবং রিলেটেড প্রোগ্রামস অ্যাপ্রোপ্রিয়েশনস অ্যাক্ট অব ২০১৯ এর আওতায় এদের ওপর এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

আরো পড়ুন: রমজান উপলক্ষে অনলাইনে কোরআন শেখার ব্যবস্থা চালু করছে আরব আমিরাত

গত বছরের অক্টোবরে ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে খুন হন সাংবাদিক জামাল খাশোগি।

সূত্র: এএফপি

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ