বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

ইউকে জমিয়তের রমজানের তাৎপর্য ও যাকাত শীর্ষক কনফারেন্স শনিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের উদ্যোগে রমজানের তাৎপর্য ও মাসায়েলে যাকাত শীর্ষক জরুরি আলোচনা সভা ও ওয়াজ মাহফিল আগামী ২৭ এপ্রিল শনিবারে অনুষ্ঠিত হবে।

সেদিন সন্ধ্যা সাতটায় ফোর্ড স্কয়ার এশাআতুল ইসলাম মসজিদ লন্ডনে ( FORD SQUARE MOSQUE,London E1 2HS) অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করবেন মাওলানা শায়খ আসগর হোসাইন, প্রধান উপদেষ্টা জমিয়তে উলামায়ে ইসলাম ইউকে। যাকাত সম্পর্কে বিস্তারিত আলোচনা করবেন ইকরা টিভি'র ভাষ্যকার, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মুফতি আবদুল মুনতাকিম, সিনিয়র সহ সভাপতি জমিয়তে উলামায়ে ইসলাম ইউকে।

এ ছাড়াও স্থানীয় উলামায়ে কেরাম বয়ান পেশ করবেন।জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সভাপতি মাওলানা শুয়াইব আহমদ ও জেনারেল সেক্রেটারি মাওলানা সৈয়দ তামীম আহমদ এক বিবৃতিতে উক্ত ওয়াজ মাহফিলে অংশগ্রহণ করে অশেষ সওয়াব হাসিল করতে সকলের প্রতি উদাত্ত আহবান জানিয়েছেন।

-এএ