মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

‌'ধর্মের ভুল ব্যাখ্যা ও প্রযুক্তির অপব্যবহারে জঙ্গিবাদে জড়াচ্ছে শিক্ষার্থীরা'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি বলেছেন, ধর্মের ভুল ব্যাখ্যা ও প্রযুক্তির অপব্যবহারের কারণে শিক্ষার্থীরা জঙ্গিবাদে জড়িয়ে পড়ছে।

শনিবার (২৭ এপ্রিল) দুপুরে কেরানীগঞ্জের আটি পাঁচদোনা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দেয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

অনুষ্ঠানে অ্যাডভোকেট কামরুল ইসলাম আরও বলেন, শিক্ষার্থীদের প্রযুক্তির অপব্যবহার, মাদক, জঙ্গিবাদ, প্রশ্নফাঁস ও ধর্মের অপব্যাখ্যাসহ সব অপকর্ম থেকে দূরে থাকতে হবে। এজন্য অভিভাবকদেরও তাদের প্রতি খেয়াল রাখতে হবে।

এরপর শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি অ্যাডভোকেট কামরুল ইসলাম।

কামরুল ইসলাম বলেন,  নতুন প্রজন্মকে সঙ্গে নিয়ে ২০৪১ সালের উন্নত বাংলাদেশে পদার্পণ করবে বর্তমান সরকার।

এমএম/