মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

‘জঙ্গি আস্তানা’ সন্দেহে মোহাম্মদপুরে একটি বাড়ি ঘিরে রেখেছে র‌্যাব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর মোহাম্মদপুরের বছিলা এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রোববার দিবাগত রাত সাড়ে তিনটা থেকে বাড়িটি ঘিরে রাখা হয়। বাড়িটির ভেতর থেকে গুলি ও দুটি বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে বলে দাবি করেছে র‌্যাব।

আজ সোমবার সকালে র‌্যাবের পরিচালক মুফতি মাহমুদ খান বাড়িটি ঘিরে রাখার তথ্যে জানিয়েছেন। তিনি বলেন, বছিলার মেট্রো হাউজিং এলাকায় বাড়িটি অবস্থিত। এটি একটি এক তলা টিনশেডের ভবন। চারটি কক্ষ রয়েছে। জঙ্গি অবস্থানের তথ্য জানার পরিপ্রেক্ষিতেই বাড়িটি ঘিরে অভিযান শুরু করে র‌্যাব-২।

তিনি আরোও জানান, বাড়িটির আশপাশ থেকে যখন লোকজন সরানো হচ্ছিল, তখন ‘জঙ্গিরা’ র‌্যাবের অবস্থান টের পেয়ে গুলি করে। এ সময় একটা বিস্ফোরণ হয়। এর পর ভোররাত সাড়ে চারটা—পৌনে পাঁচটার দিকে আরেকটি বড় বিস্ফোরণ হয়।

বাড়িটির আশপাশের লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে। তাদের খোঁজ নেয়ার জন্য বাড়ির কেয়ারটেকারসহ দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ