সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

পদ হারানোর ভয়ে শপথ নিচ্ছেন না বিএনপির মহাসচিব: হানিফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গণতন্ত্র ও জনগণের রায়কে শ্রদ্ধা জানিয়ে বিএনপির নির্বাচিতদের শপথ নেয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

সোমবার (২৯ এপ্রিল) সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের খুলনা বিভাগীয় নেতাদের সাথে এক বর্ধিত সভায় তিনি বলেন, দলীয় পদবী হারানোর ভয়ে সংসদ সদস্য হিসেবে শপথ নিচ্ছেন না বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি নিজেদের ভুলে বিলুপ্তির পথে বলেও মন্তব্য করে তিনি বলেন, বিএনপি-জামায়াত দেশের জন্য একটি বিষফোঁড়া। এই ফোঁড়া যতদিন থাকবে দেশের বিরুদ্ধে ততদিন ষড়যন্ত্রও থাকবে।

অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেন, আওয়ামী লীগের অনেক নেতা নিজের দল ভারি করতে জামায়াত-শিবিরসহ বিভিন্ন অনুপ্রবেশকারীদের ঠাঁই দিচ্ছে, যা আওয়ামী লীগের জন্য অশনি সংকেত।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ