সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু

কর্ণফুলী নদীতে এক পর্যটকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে মো. আরাফাত হোসেন মিশু নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। গতকাল রবিবার সন্ধ্যার আগে গোসলে নেমে নিখোঁজ হন তিনি। পরে বিষয়টি প্রশাসনকে জানালে নৌবাহিনীর ডুবুরি দল রাত ৯টায় তার মরদেহ উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা যায়, কাপ্তাইয়ের প্রশান্তি পার্ক এলাকায় রবিবার বিকেলে ভ্রমণে আসেন চাদঁপুরের কচুয়ার রাজাপুর এলাকার মো. খোরশেদ আলম খোকনের ছেলে মো. আরাফাত হোসেন মিশু (২৫) ও ঢাকার অভিনেতা নানাশাহ’র ছেলে আশির শাহ মো. অর্কি। সন্ধ্যার আগে তারা কর্ণফুলী নদীতে গোসল করতে নামলে নিখোঁজ হন মিশু।

কাপ্তাই থানা পুলিশের ওসি সৈয়দ মো. নূর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দীর্ঘ ৪ ঘণ্টা পর রাত ৯টায় মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছি। তার পরিবারকে বিষয়টি জানানো হয়েছে। তারা কাপ্তাইয়ের উদ্দেশ্যে রওনা করার কথা জানিয়েছেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ