শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

এবারও ওলামা-মাশায়েখদের সঙ্গে প্রথম ইফতার করবে বিএনপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অন্য বছরের মতো এবারও পবিত্র রমজান মাসের প্রথম দিন ওলামা-মাশায়েখদের সঙ্গে ইফতারের আয়োজন করেছে বিএনপি। এতে এতিমরাও অংশ নিতে পারবে। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

বিএনপি সূত্র জানায়, আজ (মঙ্গলবার) প্রথম রমজান রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে দলের পক্ষ থেকে এ ইফতারের আয়োজন করা হয়েছে।

শায়রুল কবির খান বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রতি বছর প্রথম রমজানে ইফতার করতেন ওলামা-মাশায়েখ ও এতিমদের সঙ্গে নিয়ে। কিন্তু গত বছর রমজানের আগে থেকে তিনি কারাবন্দি রয়েছেন। তার রেওয়াজ অনুযায়ী দলীয় নেতারা গত বছরও প্রথম রমজানে ওলামা-মাশায়েখ ও এতিমদের সঙ্গে নিয়ে ইফতার করেছিলেন। এবারও তার ব্যতিক্রম হবে না।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ