মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স

ইরানকে ফোন নম্বর দিয়েছেন ট্রাম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে যোগাযোগ করার জন্য ইরানকে নম্বর দিয়েছে হোয়াইট হাউজ। এজন্য সুইজারল্যান্ড সরকারের সঙ্গে যোগাযোগ করেছে মার্কিন প্রশাসন।

তেহরানের সঙ্গে ওয়াশিংটনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন থাকার কারণে ইরানে মার্কিন স্বার্থ দেখাশুনা করে সুইস দূতাবাস।

সিএনএন এক রিপোর্টে বলেছে, সুইস সরকারের কাছে নম্বর দিয়ে হোয়াইট হাউজ আশা করছে যে, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ফোনে যোগাযোগ করবে ইরান।

একটি সূত্র সিএনএনকে জানিয়েছে, হোয়াইট হাউজের পক্ষ থেকে সুইস সরকারের সঙ্গে বৃহস্পতিবার যোগাযোগ করা হয়। ওইদিনই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চরম উত্তেজনা কমাতে তাকে ফোন করার জন্য প্রকাশ্যে তেহরানের প্রতি আহ্বান জানান। সূত্র বলছে, ইরান সুইস সরকারের কাছে ফোন নম্বর চেয়েছে এটা মোটামুটি প্রায় অসম্ভব।

গত বৃহস্পতিবার ইরানের সঙ্গে আলোচনা করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন ট্রাম্প। ইরানের প্রতি ট্রাম্প প্রশাসনের চরম বিদ্বেষী নীতির জের ধরে দুই দেশের মধ্যে যখন উত্তেজনা চরম আকার ধারণ করছে তখন তিনি এ আগ্রহ প্রকাশ করলেন।

আলোচনার ব্যাপারে আগ্রহ দেখালেও ইরানের বিরুদ্ধে সামরিক হামলার হুমকি দেন ট্রাম্প। তবে ইরানের পক্ষ থেকে গতকাল শুক্রবার ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করেছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ