আওয়ার ইসলাম: আগামীকা রোববার থেকে দেশের সব সরকারি-বেসরকারি কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু হবে। প্রতিবারের মতো এবারও প্রাপ্ত জিপিএর ভিত্তিতে কলেজে ভর্তি হতে পারবে শিক্ষার্থীরা। সব শিক্ষাপ্রতিষ্ঠানকে বাধ্যতামূলকভাবে অনলাইনে শিক্ষার্থী ভর্তি করাতে হবে। ক্লাস শুরু হবে ১ জুলাই থেকে।
রোববার বেলা ১২টায় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ঢাকা শিক্ষা বোর্ড মিলনায়তনে অনলাইনে একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম উদ্বোধন করবেন।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, মেধাক্রম ও আসন বিবেচনায় না নিয়ে কলেজ পছন্দ করার কারণে অনেক সময় জিপিএ ফাইভ প্রাপ্তদের অনেকেই প্রথমবারেই পছন্দের কলেজে ভর্তি হতে পারেন না। যে কারণে কলেজে আসন সংখ্যা ও শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে আবেদনে ধারাবাহিকভাবে কলেজ পছন্দ দিলে শিক্ষার্থীদের জন্য ভোগান্তি কম হবে।
এক্ষেত্রে সংশ্লিষ্ট কলেজের আসন সংখ্যা ও শিক্ষার্থীর মেধাক্রম আবেদন করার সময় স্বয়ংক্রিয়ভাবে চলে আসবে। শিক্ষার্থীরা তাদের বাবা-মার জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে সর্বনিম্ন পাঁচটি ও সর্বোচ্চ দশটি কলেজ পছন্দ দিতে পারবে।
নীতিমালায় বলা হয়েছে, আটটি সাধারণ বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড থেকে ২০১৭, ২০১৮ ও ২০১৯ সালে মাধ্যমিকে উত্তীর্ণ শিক্ষার্থীরা একাদশ শ্রেণিতে ভর্তি হতে পারবেন।
আর উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে ২০১৬, ২০১৭ ও ২০১৮ সালে উত্তীর্ণরা একাদশে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। সব শিক্ষাপ্রতিষ্ঠানকে বাধ্যতামূলকভাবে অনলাইনে শিক্ষার্থী ভর্তি করাতে হবে।
আগামী ১২ থেকে ২৩ মে পর্যন্ত অনলাইন ও টেলিটক মোবাইল থেকে এসএমএস করে আবেদন করা যাবে। যারা ফল পুনঃনিরীক্ষণের আবেদন করেছেন, তাদেরকেও এই সময়ের মধ্যে আবেদন করতে হবে। আগামী ২৪ থেকে ২৬ মে এর মধ্যে শিক্ষার্থীদের আবেদন যাচাই-বাছাই ও আপত্তি নিষ্পত্তি করা হবে।
পুনঃনিরীক্ষণে যাদের ফল পরিবর্তন হবে তারা ৩ থেকে ৪ জুন পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন। আগামী ১০ জুন প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে। আগামী ২৭ থেকে ৩০ জুন শিক্ষার্থীদের ভর্তি শেষে ১ জুলাই ক্লাস শুরু হবে।
অনলাইনে আবেদন করতে হলে www.xiclassadmission.gov.bd এ ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের আগে শিক্ষার্থীকে শুধুমাত্র টেলিটক/রকেট/শিওরক্যাশ ব্যবহার করে অন-লাইনের আবেদন ফি এসএমএস এর মাধ্যমে দিতে হবে। প্রার্থীকে তার এসএসসি/সমমানের পরীক্ষার রোল নম্বর, বোর্ড, পাসের সাল এবং রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে টেলিটক/রকেট/শিওরক্যাশ এর মাধ্যমে ১৫০ টাকা ফি জমা দিতে হবে।
এক্ষেত্রে টেলিটক সিম থেকে মোবাইà¦