মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স

কিশোরগঞ্জে লরির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কিশোরগঞ্জের কুলিয়ারচরে জ্বালানি তেলের লরির সিলিন্ডার মেরামতের সময় গ্যাস বিস্ফোরণে পাঁচজন দগ্ধ হয়েছেন।

দগ্ধরা হলেন, সালমান (১৩), হাকিম (২৭), নাইম(২০) , শফিক (২৫)। অন্যজনের নাম পরিচয় পাওয়া যায়নি। এদের মধ্যে সলমান, হাকিম ও শফিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (১১ মে) সকালে উপজেলার সদর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কুলিয়ারচর থানার ওসি আবদুল হাই তালুকদার জানান, সকালে উপজেলায় জ্বালানি তেলের লরির সিলিন্ডার মেরামতের সময় গ্যাস বিস্ফোরণ হয়। এসময় পাঁচজন দগ্ধ হন। এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।

পরে তাদের উদ্ধার করে বাজিদপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দগ্ধদের মধ্যে সলমান, হাকিম ও শফিকের অবস্থা গুরুতর হলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ