শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার বাসযোগ্য শহর গড়তে ঢাকাকে হৃদয়ে ধারণ করতে হবে: ডিএসসিসি প্রশাসক চট্টগ্রামের তিন বড় মাদরাসায় সফরে যাচ্ছেন ধর্ম প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যে যুদ্ধজাহাজ-প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে মার্কিন সরকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরানের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে রণতরী আব্রাহাম লিংকন মোতায়েনের পর এবার মধ্যপ্রাচ্যে যুদ্ধজাহাজ ও প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে মার্কিন সরকার। পাশাপাশি কাতারে বোমারু বিমান পাঠিয়েছে আমেরিকা।

মার্কিন কর্মকর্তারা বলছেন, গাল্ফ অঞ্চলে মোতায়েন করা রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনের সঙ্গে যোগ দেবে যুদ্ধজাহাজ ইউএসএস অরলিংটন, যা যানবাহন ও এয়ারক্রাফ্ট বহন করে।

পেন্টাগন বলেছে, ইতোমধ্যে ইউএস বি-৫২ বোমারু বিমান কাতারের বিমানঘাঁটিতে পৌঁছেছে।

ওয়াশিংটন বলছে, ওই অঞ্চলে মার্কিন বাহিনীর বিরুদ্ধে ইরান অভিযান চালাতে পারে এমন সম্ভাবনার পরিপ্রেক্ষিতে এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে।

অন্যদিকে, আমেরিকার এ ধরনের অভিযোগকে অর্থহীন বলে প্রত্যাখ্যান করেছে ইরান। তেহরান একে ‘মনস্তাত্ত্বিক যুদ্ধ’ হিসেবে আখ্যায়িত করেছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ