মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স

রাজধানীতে ৪৬ লাখ টাকার জালনোটসহ গ্রেফতার ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর কামরাঙ্গীরচরে অভিযান চালিয়ে  জালনোটসহ জাল টাকা তৈরি চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) দক্ষিণ বিভাগ।  গ্রেফতারকৃতরা হলেন মো. জীবন ওরফে সবুজ (২৮), জামাল উদ্দিন (৩২) ও বাবুল ওরফে বাবু (২৪)।

এ সময় তাদের কাছ থেকে ৪৬ লাখ টাকার জালনোটসহ একটি ল্যাপটপ, ২টি প্রিন্টার ও জাল টাকা তৈরির বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয় বলে জানা গেছে৷

শনিবার (১১ মে) ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপকমিশনার মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘গোয়েন্দা সংবাদের ভিত্তিতে ডিবির ঢাকা দক্ষিণ বিভাগের একটি দল কামরাঙ্গীরচরের পূর্ব রসুলপুর এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে ৭ লাখ টাকার জাল নোটসহ মো. জীবন ওরফে সবুজ ও জামাল উদ্দিনকে গ্রেফতার করে।

তিনি বলেন, ‘ তাদের দেয়া তথ্য মতে রাজধানীর চকবাজারের ইসলামবাগের একটি বাড়িতে অভিযান চালিয়ে ৩৮ লাখ ৬৮ হাজার টাকার জাল নোট ও বিপুল পরিমাণ জাল টাকা তৈরির সরঞ্জামাদিসহ বাবুল ওরফে বাবুকে গ্রেফতার করা হয়।’

তিনি আরও বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা এসব সরঞ্জামাদি ব্যবহার করে জাল টাকা তৈরি করে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা মহানগরসহ বাংলাদেশের সমস্ত জেলাসমূহে লেনদেন করত। তাদের বিরুদ্ধে কামরাঙ্গীরচর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু হয়েছে।’

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ