মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স

লন্ডন সফর শেষে ঢাকা ফিরলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাজ্যে ১০ দিনের রাষ্ট্রীয় সফর শেষে আজ শনিবার সকালে দেশে ফিরেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (১১ মে) সকাল ৯টা ৫০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি ফ্লাইটে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী।

এর আগে গতকাল শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় লন্ডন হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি ফ্লাইটে রওনা হয়েছেন।

গত ১ মে ১০ দিনের সফরে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন শেখ হাসিনা। সফরে চোখের চিকিত্সাসহ পরিবার সদস্যদের সঙ্গে সময় কাটান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী গত ১ মে ১০ দিনের সরকারী সফরে লন্ডন আগমন করেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ