শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার বাসযোগ্য শহর গড়তে ঢাকাকে হৃদয়ে ধারণ করতে হবে: ডিএসসিসি প্রশাসক চট্টগ্রামের তিন বড় মাদরাসায় সফরে যাচ্ছেন ধর্ম প্রতিমন্ত্রী

সাতক্ষীরা সীমান্তে বিএসএফের নির্যাতনে বাংলাদেশি যুবকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী (বিএসএফ) এর নির্যাতনে কবির হোসেন (৩২) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত কবির সদর উপজেলার কালিয়ানী ছয়ঘোরিয়া গ্রামের আব্দুল আজিজের ছেলে।

এলাকাবাসি, নিহতের ভাই রবিউল ইসলাম ও মামা ফারুক হোসেন জানান, দুই দিন আগে বাড়ি থেকে কবির হোসেন কাজের সন্ধানে ভারতে যায়। আজ শনিবার ভোররাতে (১১ মে) বাংলাদেশের কুশখালী সীমান্ত দিয়ে সে বাড়ি ফিরছিলো।

এ সময় ভারতের দুধলি ক্যাম্পের বিএসএফ জোয়ানদের হাতে কবির হোসেন ধরা পড়ে। পরে সীমান্ত থেকে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে আসার পথে মৃত্যু হয়। বর্তমানে কবির হোসেনের লাশ সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে রাখা আছে।

কুশখালি বিজিবি ক্যাম্পের হাবিলদার মাহমুদ শরিফ জানান, সীমান্তে এক যুবকের নিহতের ঘটনা শুনেছি। তবে কিভাবে মারা গেছে তা জানি না।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ