শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার বাসযোগ্য শহর গড়তে ঢাকাকে হৃদয়ে ধারণ করতে হবে: ডিএসসিসি প্রশাসক চট্টগ্রামের তিন বড় মাদরাসায় সফরে যাচ্ছেন ধর্ম প্রতিমন্ত্রী

পীযুষ বন্দোপাধ্যায়কে গ্রেফতার করুন: আল্লামা আশরাফ আলী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ খেলাফত মজলিসের অভিভাবক পরিষদের চেয়ারম্যান শায়খুল হাদিস আল্লামা আশরাফ আলী বলেছেন, ইসলাম শান্তির ধর্ম। জাহেলী যুগ থেকে এপর্যন্ত সকল অন্যায় ও অবিচারকে চ্যালেঞ্জ করে ইসলাম সাম্য ও শান্তি প্রতিষ্ঠা করেছে।

আজ মঙ্গলবার বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, হাজার বছর ধরে মানুষ ইসলামের সুশৃঙ্খল ও সুন্দরতম বিধানের প্রতি আকৃষ্ট হয়ে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছে। আজকে সারা দুনিয়াব্যাপী শান্তির ধর্ম ইসলামকে কুলষিত করার জন্য ইসলাম বিরোধী শক্তিগুলো বিভিন্ন ধরণের ষড়যন্ত্র করে যাচ্ছে। তার মধ্যে অন্যতম হলো জঙ্গিবাদ।

ইসলাম কখনোই এধরণের জঙ্গিবাদকে সমর্থন করে না। দেশের মূল ধারার ইসলামপন্থি মানুষ বরাবরই জঙ্গিবাদের বিরোধিতা করে এসেছে এবং সাধারণ জনগণকে এব্যাপারে সচেতন করে আসছে।

তিনি আরো বলেছেন, আমরা যেভাবে জঙ্গিবাদের বিরোধিতা করি ঠিক তেমনি জঙ্গিবাদ বিরোধিতার নামে ইসলামের বিধি-বিধানকে কটাক্ষ করা সহ্য করতে পারি না। মুসলমানদের এদেশে পীযুষ বন্দোপাধ্যায় ‘সম্প্রীতি বাংলাদেশ’ নামক একটি সংগঠনের নামে অসম্প্রীতি ও বিশৃংখলা সৃষ্টির পাঁয়তারা করছে।

যা এদেশের লক্ষ কোটি মুসলমান কখনোই বরদাস্ত করবে না। ইসলামের আবশ্যকীয় বিধান দাড়ি, টুপি আর টাখনোর উপর কাপড় পরিধান, ধর্ম চর্চা ও ধর্মীয় বিধি বিধান পালনকে জঙ্গিবাদের লক্ষণ হিসেবে প্রচার করে এদেশের মানুষের সম্প্রীতিতে আঘাত হানা পীযুষ বন্দোপাধ্যায় সহ সংগঠনটির সাথে জড়িত সকলকে অতিসত্ত¡র গ্রেফতার করতে হবে।

সংগঠনের আমীর শায়খুল হাদীস মাওলানা ইসমাঈল নূরপুরীর সভাপতিত্বে ও মহাসচিব মাওলানা মাহফুজুল হক এর পরিচালনায় ইফতার মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন।

নায়েবে আমীর মাওলানা রেজাউল করীম জালালী, মাওলানা সাঈদ নূর, দৈনিক নয়াদিগন্ত পত্রিকার সম্পাদক আলমগীর মহিউদ্দিন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর সহ সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক, বাংলাদেশ খেলাফত আন্দোলন এর নায়েবে আমীর মাওলানা মজিবুর রহমান হামিদী প্রমূখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ