শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস

বান্দরবানে ১ ব্যক্তিকে গুলি করে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বান্দরবানের রাজবিলা আওয়ামী লীগের এক সমর্থককে অপহরণের পর গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহতের নাম ক্যা চিং থোয়াই মারমা (২৭)। সে রাজবিলা ইউনিয়নের ৪নং রাবার বাগান এলাকার তাউ থোয়াই মারমার ছেলে।

রোববার ভোরে ৫ নং রাবার বাগান এলাকায় তার গুলিবিদ্ধ লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।

খবর পেয়ে বান্দরবান সদর থানা ও রাজবিলা পুলিশ ক্যাম্প থেকে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। এই এলাকায় একের পর এক হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও উৎকণ্ঠা বিরাজ করছে। এদিকে এ ঘটনার জন্য স্থানীয় আওয়ামী লীগ নেতারা জনসংহতি সমিতিকে দায়ী করেছেন।

স্থানীয়রা জানান, ক্য চিংকে শনিবার রাতে অপহরণের পর সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে। তার বুকে ও পিঠে পাঁচটি গুলির চিহ্ন রয়েছে।

ঘটনার সত্যতা নি‌শ্চিত করে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি তদন্ত) মুহা. এনামুল হক ভূইয়া বলেন, একজনকে অপহরণের পর গু‌লি করে হত্যার খবর পেয়েছি। ঘটনাস্থলে পু‌লিশ পাঠানো হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ