মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৭ জেলায় পানিবন্দি দেড় লক্ষাধিক পরিবার, অর্ধশতাধিক নিহত আজও রাজশাহীতে সারাদেশের বাস চলাচল বন্ধ ফের পাল্টাপাল্টি সংঘর্ষে ইরান-যুক্তরাষ্ট্র মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: প্রধানমন্ত্রী বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ

রোহিঙ্গা পালানো ঠেকাতে আশ্রয়শিবিরে কাঁটাতারের বেড়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জীবিকার তাগিদে রোহিঙ্গারা পাড়ি জমাচ্ছে মালয়েশিয়া। পালিয়ে যাচ্ছে ক্যাম্প ছেড়ে। এ নিয়ে উদ্বিগ্ন প্রশাসন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের পালানো ঠেকাতে কক্সবাজার আশ্রয়শিবিরে কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে দেয়ার নির্দেশ দিয়েছেন।

একইসঙ্গে নিরাপত্তা কঠোর করতে ক্যাম্পের ভেতরে ও বাইরে সেনাবাহিনীসহ আইন-শৃঙ্খলাবাহিনীর টহল বাড়ানোর কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

সাগর পথে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতির সময় গত শুক্রবার রাতে কক্সবাজারের টেকনাফ ও পেকুয়া থেকে ৮৪ রোহিঙ্গাকে আটক করে পুলিশ ও কোস্টগার্ড। এভাবে গত ছয় মাসে মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে দুশ'রও বেশি রোহিঙ্গা আটক হয়েছে।

এছাড়া গত দেড় বছরে দেশের বিভিন্ন জায়গা থেকে ৫৮ হাজারের বেশি রোহিঙ্গাকে উদ্ধার করে আশ্রয় শিবিরে ফেরত পাঠিয়েছে পুলিশ। আটক করা হয়েছে ৫৩৬ দালালকে। কক্সবাজারের বিভিন্ন আশ্রয় শিবির ছেড়ে এভাবে রোহিঙ্গাদের পালানোর ঘটনায় উদ্বিগ্ন প্রশাসন।

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩০টি ক্যাম্পে আছে ১১ লাখ রোহিঙ্গা। এসব ক্যাম্পে নেই কাঁটাতারের বেড়া বা সীমানা প্রাচীর। সন্ধ্যার পরে ক্যাম্পের বাইরে না আসার নিয়ম থাকলেও মানছে না রোহিঙ্গারা। এ কারণে আশ্রয় শিবির ঘিরে কাঁটাতারের বেড়া দেয়ার পরিকল্পনা নিয়েছে সরকার।

রোহিঙ্গাদের ওপর নজরদারি বাড়ানোর পাশাপাশি মাদক পাচার ও সন্ত্রাসী কর্মকাণ্ডে তাদের জড়িয়ে পড়া ঠেকাতেও নজর দিচ্ছে সরকার।

রোহিঙ্গারা যাতে বাংলাদেশের পাসপোর্ট নিতে না পারে, সে ব্যাপারে বিশেষ পদক্ষেপ নেয়ার কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ