শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩ হাসনাতের দুঃখ প্রকাশে কওমি ছাত্র ঐক্য পরিষদের কর্মসূচি প্রত্যাহার ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী

দ্বিতীয় গোমতী-মেঘনা সেতু উদ্বোধন আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্বিতীয় মেঘনা ও গোমতী সেতু যান চলাচলের জন্য খুলছে। সকালে সাড়ে ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র আরও জানায়, এদিন প্রধানমন্ত্রী কোনাবাড়ি ও চন্দ্রা ফ্লাইওভার, কালিয়াকৈর, দেওহাটা, মির্জাপুর ও ঘারিন্দা আন্ডারপাস এবং কাড্ডা-১, সাসেক সংযোগ সড়ক প্রকল্পের আওতায় জয়দেবপুর-চন্দ্রা-টাঙ্গাইল-এলেঙ্গা মহাসড়কে বিমাইল সেতুরও উদ্বোধন করবেন। এরপর ঢাকা-পঞ্চগড় রুটে ‘পঞ্চগড় এক্সপ্রেস’ নামের আন্তঃনগর ট্রেনের উদ্বোধন করবেন।

কাঁচপুর, দ্বিতীয় মেঘনা, গোমতী সেতু নির্মাণ প্রকল্প পরিচালক আবু সালেহ মুহাম্মদ নুরুজ্জামান জানান, নবনির্মিত কাঁচপুর সেতু ইতিমধ্যেই যান চলাচলের জন্য খুলে দেয়া হয়েছে। নতুন দুটি সেতু চালু হলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিশেষ করে ঈদে ঘরমুখী মানুষের যাত্রা কিছুটা হলেও আরামদায়ক হবে।

প্রকল্প পরিচালক বলেন, ১ হাজার ৭৫০ কোটি টাকা ব্যয়ে ৯৩০ মিটারের দ্বিতীয় মেঘনা ও ১ হাজার ৯৫০ কোটি টাকা ব্যয়ে ১ হাজার ৪১০ মিটারের দ্বিতীয় গোমতি সেতুর নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। জনসাধারণের ঈদযাত্রার সুবিধার্থে ৩১ মে কাঁচপুর সেতুর পূর্বাংশের ওভারপাস খুলে দেয়া হবে।

মহাসড়ক চার লেন হলেও, মেঘনা-গোমতীর পুরোনো সেতুর দুই লেনে চলে গাড়ি। এবার নতুন দুই সেতু উদ্বোধনে ঈদযাত্রায় যানজটের ভোগান্তি থেকে মুক্তি মিলবে বলে আশা যাত্রীদের। সেতু দুটি খুলে দেয়ার পর এ পথে যাত্রা নির্বিঘ্নের কথা জানিয়েছেন পরিবহন মালিকেরা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ