শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা

ব্যতিক্রমধর্মী মহিলা মাদরাসা কিশোরগঞ্জের মারকাযুল জান্নাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তামিম আহমেদ: কিশোরগঞ্জের সতাল সদরে প্রতিষ্ঠিত একটি ব্যতিক্রমধর্মী মহিলা মাদরাসা মারকাযুল জান্নাত। প্রতিষ্ঠার দ্বিতীয় বর্ষে শতভাগ সাফল্য নিয়ে পদার্পণ করেছে। ১লা রমজান থেকে ভর্তি  ‍শুরু হয়েছে মাদরাসাটিতে।

শাইখুল হাদিস মাওলানা আবু তাদের রাজাপুরীর পরিচালনায় মাদরাসাটিতে নুরানী বিভাগ, নাজেরা বিভাগ, হিফজ ও নাজেরা বিভাগে যোগ্য শিক্ষকমণ্ডলীর মাধ্যমে পাঠদান করা হয়।

মাদরাসা সম্পর্কে জিজ্ঞেস করলে মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা আবু তাদের রাজাপুরী বলেন, যদি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার প্রতি লক্ষ্য করি তাহলে দেখা যায়,জাগতিক শিক্ষাদানের জন্য অনেক সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান আছে কিন্তু দ্বীনের নূন্যতম শিক্ষাও নেই।

তাই ওলামায়ে কেরাম বাংলার জাতিকে দ্বীন শিক্ষার লক্ষ্যে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন। প্রথমে ছেলেদের জন্য  শুরু করলেও পরে মেয়েদের দ্বীন শিক্ষা দেয়ার জন্য মহিলা মাদরাসা করার দিকে অগ্রসর হই।

সেই লক্ষ্যকে সামনে নিয়ে কিশোরগঞ্জ সদর জেলাপরিষদের র্পূবপাশ্বে সতাল নোয়ানগর মৌলভীবাড়ি সংলগ্ন একমাত্র আল্লার সন্তুষ্টির লাভের উদ্যেশে মেয়েদের মাঝে দ্বীনের আলো ছড়িয়ে দেয়ার প্রত্যয় নিয়ে গড়ে উঠেছে “মারকাযুল জান্নাত কওমি মহিলা মাদরাসা” ।

পহেলা রমজান থেকেই ভর্তি শুরু হয়। নূরানী বিভাগ হতে দাওরায়ে হাদিস (মার্স্টাস) পযর্ন্ত শিক্ষাদান দেয়া হয়। দক্ষ ১৭জন শিক্ষক-শিক্ষিকা দ্বারা পাঠদান করানো হয়। আবাসিক-অনাবাসিক থাকার সুব্যবস্থা আছে। মাদরাসায় তা’লীম তরবিয়্যত উভয় বিষয়ে খুব গুরুত্ব দিয়ে থাকি আমরা। মাদরাসাটি বেফাক ও তানযিমের অন্তর্ভুক্ত।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ