শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

সাফল্যের শীর্ষে সায়েদাবাদের বায়তুন নূর মাদরাসা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড (বেফাক) এর ‘ফজিলত’ (স্নাতক) বিভাগে সারাদেশের মেধাতালিকায় দ্বিতীয়, তৃতীয়, পঞ্চম ও সপ্তম স্থান অর্জন, ‘মুতাওয়াসসিতাহ’ (নিম্ম মাধ্যমিক) বিভাগে সারাদেশে প্রথম স্থান অধিকার ও ‘ইবতিদাইয়াহ’ (প্রাইমারী) তে ২য় স্থান অধিকারসহ ৮৪ জন মেধাস্থান অর্জন করে সাফল্যের শীর্ষে অবস্থান করছে ঢাকা জেলার জামিয়া ইসলামিয়া বাইতুন নূর, ওয়াসা রোড উত্তর-পশ্চিম যাত্রাবাড়ী মাদরাসা।

গত বৃহস্পতিবার (৩০ মে) সকাল ১০ টায় বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড (বেফাক) এর ৪২তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার পর এ তথ্য নিশ্চিতভাবে জানা গেছে।

মেধাস্থান পাওয়া ৮৪ জন ছাত্রের মাঝে ‘ফজিলত’ (স্নাতক) বিভাগ থেকে ৮ জন, ‘সানাবিয়া উলইয়া’ (উচ্চ মাধ্যমিক) বিভাগে ১ জন (১৪ তম), ‘মুতাওয়াসসিতাহ’ (নিম্ম মাধ্যমিক) এ ২৪ জন, ‘ইবতিদাইয়াহ’ (প্রাইমারী) ২য় স্থান অধিকারসহ ৭০ জন ছাত্রের মাঝে ৫০ জন মেধাতালিকায় স্থান পেয়েছে। আর জোনভিত্তিক ‘হিফজুল কুরআন’ বিভাগেও ২য় হয়েছে প্রতিষ্ঠানটি।

জানা যায়, গুণগত ও মানগত দিক থেকে বর্তমানে সাফল্যের শীর্ষে আছে রাজধানীর সায়েদাবাদের এ মাদরাসাটি। প্রথমস্থান অধিকারী মাদরাসার (জামিয়াতুস সুন্নাহ) অধিক ছাত্র সংখ্যা হিসেবে তুলনামূলক কম ছাত্র হওয়া সত্ত্বেও অনেক ভালো রেজাল্ট করেছে মাদরাসাটি।

বেফাকের শীর্ষতালিকায় স্থানলাভ ও ছাত্রদের ভালো ফলাফলের ব্যাপারে মাদরাসার মুহতামিম মাওলানা মুফতি মুনীরুজ্জামান আওয়ার ইসলামের কাছে অনুভূতি প্রকাশ করে বলেছেন, আমি মাদরাসার ভালো রেজাল্টের কারণে অনেক খুশি। এ জন্য মাদরাসার ছাত্র-শিক্ষক সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বিশেষত মাদরাসার কমিটির সদস্য, মুহিব্বিন ও হিতাকাঙ্খীবৃন্দ সবার প্রতি শুকরিয়া জানাচ্ছি। আমি মনে করি সবার সমন্বিত মেহনত ও শিক্ষকদের আন্তরিক পরিশ্রমের ফলে আল্লাহ তায়ালা আমাদের এ সাফল্য দিয়েছেন। ভবিষতে এ সাফল্য ধরে রাখতে আমরা আল্লাহর কাছে দোয়া চাই। সাথে সাথে আপনাদের (আওয়ার ইসলাম) মাধ্যমে সবাইকে অনুরোধ করবো আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করার জন্য।

আজকের ভালো রেজাল্ট প্রকাশের দিনে তিনি মাদরাসার মরহুম সভাপতি আলহাজ্ব এম. এম. গফুর মিয়ার কথা স্মরণ করে বলেন, তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে পরপাড়ে চলে গিয়েছেন। আল্লাহ তায়ালা তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন। তিনি মাদরাসার জন্য অনেক শ্রম দিয়েছেন। আজ যদি তিনি বেঁচে থা