পলাশ রহমান: সৈয়দ ফয়জুল করিম। ইসলামি আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির। একজন আলোচিত আলেম, মুফতি এবং রাজনীতিক। বিভিন্ন সময়ে তার বিভিন্ন কথা নিয়ে দেশের ইসলামপন্থী অঙ্গনে বিতর্ক সৃষ্টি হয়। রাজনৈতিক মহলে ঝড় উঠতে দেখা যায়। তার সাম্প্রতিক এক বক্তৃতা নিয়ে দেশের ইসলামপন্থী মহলে চরম বিতর্ক শুরু হয়েছে।
১৭ রমজান বরিশালের এক ইফতার মাহফিলে বক্তৃতায় সৈয়দ ফয়জুল করিম বলেছেন, আত্মঘাতী হামলা ইসলামে জায়েয নেই। যারা আত্মঘাতী হামলা করে এবং তাদের যারা প্রশিক্ষণ দেয় উভয়ই জাহান্নমি।
প্রশ্ন রেখে তিনি বলেন, কে বলেছে ইসলাম আত্মঘাতী হামলা জায়েয রেখেছে? কোথায় পেয়েছেন? ইসলামের বই পুস্তক তো সবাই পড়তে পারে। সবার জন্য উন্মুক্ত। আমাকে দেখান কোথায় লেখা আছে এটা জায়েয? তিনি আরও বলেন, ইসলামের নামে যদি কেউ আত্মঘাতী হামলা করে তা হবে সন্ত্রাস, সন্ত্রাসবাদ। এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। আত্মঘাতী হামলা সম্পূর্ণ হারাম।
সৈয়দ ফয়জুল করিমের এ বক্তৃতার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে দেশের ইসলামপন্থী অঙ্গনে চরম বিতর্ক সৃষ্টি হয়েছে। বিশেষ করে কওমি মহলে আলোচনা সমালোচনার ঝড় উঠেছে। কেউ কেউ বিভিন্ন হাদিস এবং ফতোয়াগ্রন্থের রেফারেন্স টেনে প্রমাণ করার চেষ্টা করছেন মুফতি সাহেব ভুল কথা বলেছেন। তাকে নোংড়া ভাষায় আক্রমণ করা হচ্ছে। তার কথাগুলো ইসলামপরিপন্থী প্রমাণ করার জন্য অনেকেই আফগানিস্তান, ফিলিস্তিন বা সিরিয়ার উদাহরণ টানছেন। বলার চেষ্টা করছেন, শত্রুশিবিরে আতঙ্ক সৃষ্টির জন্য, যুদ্ধ জয়ের জন্য আত্মঘাতী হামলা শুধু জায়েযই হয় বরং উত্তমপন্থা।
সোশ্যাল মিডিয়ার বিতর্ক দেখে আমার মনে হয়েছে যারা ‘বিতর্ক’ করছেন তারা মূলত মুফতি সাহেবের বক্তৃতার আবেদন বুঝতে পরেনি। অথবা নিন্দা, বিদ্বেষ থেকে উদ্দেশ্যমূলক বিতর্ক করছেন। তাদের বিতর্কে সমালোচনা বা যুক্তির চেয়ে নিন্দার পরিমান অনেক বেশি।
আমরা জানি ইসলাম শান্তির ধর্ম। ইসলামে সন্ত্রাস নেই, জিহাদ আছে। জিহাদ আর সন্ত্রাস এক কথা নয়। সম্পূর্ণ আলাদা দুটি বিষয়। জিহাদ হয় অন্যায় প্রতিরোধ করার জন্য। শান্তি প্রতিষ্ঠার জন্য। আর সন্ত্রাস মানেই অন্যায়, জুলুম, পাপ, পঙ্কিলতা। যখন কেউ এই দুটি বিষয়কে গুলিয়ে ফেলার চেষ্টা করে তখন তার অজ্ঞতা অথবা ধূর্ততা প্রকাশ পায়। এখানে স্মরণ রাখা দরকার- সৈয়দ ফয়জুল করিম আত্মঘাতী হামলার কথা বলেছেন বাংলাদেশের প্রেক্ষাপটে। তিনি যুদ্ধাবস্থার কথা বলেননি বা আফগান, সিরিয়ার কথাও বলেননি। তাছাড়া আত্মঘাতী হামà¦