শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত

নবীজির রওজা জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরব সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার বিকেলে মদিনায় হযরত মুহাম্মদ সা. এর রওজা জিয়ারত করেন। সে সময় তিনি দেশবাসীর কল্যাণ এবং মুসলিম উম্মাহর অব্যাহত শান্তি, অগ্রগতি, ও সমৃদ্ধি কামনা করে প্রার্থনা করেন।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা শেখ রেহানা, প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ হোসেন পুতুল এবং প্রধানমন্ত্রীর সফর সঙ্গীরাও রওজা জিয়ারতে অংশ নেন।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি বিশেষ বিমানে স্থানীয় সময় সকাল ১০টা ৫০ মিনিটে মক্কা থেকে মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন । মদিনার ডেপুটি গভর্ণর ওয়াহিব আল-সাহলি বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অর্ভথনা জানান।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার রাতে মক্কায় পবিত্র পালন করেন।

উল্লেখ্য, শেখ হাসিনা জাপানে চার দিনের সফর শেষে সৌদি বাদশাহ সালমান বিন আব্দুলরআজিজ আল সৌদ- এর আমন্ত্রণে গত ৩১মে ইসলামী সহযোগিতা সংস্থার ১৪তম সম্মেলনে যোগ দিতে সৌদি আরব যান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ