বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

১৫ জুলাই লন্ডনে ‘শতবার্ষিকী জমিয়ত সম্মেলন’ সফল করার আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লন্ডনে আগামী ১৫ জুলাইয়ে অনুষ্টিতব্য জমিয়তের শতবার্ষিকী সম্মেলন সর্বাত্মক সফল করতে গত ৬ জুন বৃহস্পতিবার মারকাজুল উলুম লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের জরুরি দায়িত্বশীল বৈঠক ও শায়খুল হাদিস আল্লামা শিহাব উদ্দীন রহ. এর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সভাপতি মাওলানা শুয়াইব আহমদের সভাপতিত্বে ও জেনারেল সেক্রেটারী মাওলানা সৈয়দ তামীম আহমদ এর পরিচালনায় দায়িত্বশীল বৈঠকে

জমিয়ত নেতৃবৃন্দ বলেছেন,মুসলিম উম্মাহর বৃহত্তম সংগঠন জমিয়তে উলামায়ে ইসলাম তার গৌরবোজ্জল শত বছর পূর্ণ করতে যাচ্ছে। শতাব্দীর গৌরবময় ঐতিহ্যের উত্তরাধিকার বহনকারী এ ঐতিহাসিক সংগঠনের শতবছর পূর্তি উপলক্ষে সময়ের সবচে’ বড় দাবি হলো বিশ্বজনীন এ শ্রেষ্ঠ কাফেলার র্কীতিগাঁথা বিশ্বময় ছড়িয়ে দেয়া।

যাতে উম্মাহ তার হারানো গৌরব পুনরুদ্ধারে সঠিক রোডম্যাপের সন্ধান লাভে সক্ষম হয়। জমিয়তে উলামায়ে ইসলাম ইউ.কে আগামী ১৫ জুলাই সোমবার লন্ডনের রয়েল রিজেন্সী হল এ “শতবার্ষিকী জমিয়ত সম্মেলন” করতে যাচ্ছে।

এ ঐতিহাসিক প্রোগ্রামে বিভিন্ন দেশ থেকে আগত বিশ্ব জমিয়ত নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করবেন। এতে প্রধান অতিথির বক্তব্য প্রদান করবেন জমিয়তে উলামা হিন্দের প্রেসিডেন্ট বিশ্ব বরণ্য আলেম আল্লামা সৈয়দ আরশাদ মাদানী।

বিশেষ অতিথির বক্তব্য প্রদান করবেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ সভাপতি শায়খুল হাদীস আল্লামা তাফাজ্জুল হক হবিগন্জী, জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ মাওলানা ফজলুর রহমান, জমিয়তে উলামা হিন্দের সেক্রেটারি জেনারেল স্বনামধন্য ইসলামী স্কলার মাওলানা মাহমুদ মাদানী , জমিয়তে উলামা সাউৎ আফ্রিকার সেক্রেটারি জেনারেল বরণ্য ইসলামী স্কলার মুফতি ইব্রাহিম বাম।

ইউকে জমিয়ত নেতৃবৃন্দ আগামী ১৫ জুলাই অনুষ্ঠিতব্য “শতবার্ষিকী জমিয়ত সম্মেলন ” সর্বাত্মক সফল করার জন্য সকলের প্রতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার উদাত্ত আহ্বান জানান।

দায়িত্বশীল বৈঠকে উপস্তিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সহ সভাপতি মাওলানা আব্দুল মজিদ, ট্রেজারার হাফিজ হুসাইন আহমদ বিশনাথী,সাংগঠনিক সম্পাদক মাওলানা সৈয়দ নাঈম আহমদ, সহকারী ট্রেজারার মুফতি মুতাহির সিদ্দীক,জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের à¦