আওয়ার ইসলাম
কওমি মাদরাসায় শুরু হয়েছে নতুন বর্ষ। সকল কওমি মাদরাসায় শিক্ষাবর্ষ আরবি মাস অনুযায়ী নির্ধারিত হয়। সে হিসেবে প্রতি আরবি বছরের শাওয়াল মাস থেকে শাবান মাস পর্যন্ত কওমি মাদরাসার একটি শিক্ষাবর্ষ ধরা হয়। এখন চলছে কওমি মাদরাসার শিক্ষা বর্ষের প্রথম মাস “শাওয়াল মাস”।
কওমি মাদরাসায় চলছে ভর্তি কার্যক্রমের প্রাক প্রস্তুতী। প্রায় সব মাদরাসাতেয় ভর্তিযুদ্ধ শুরু হয় ৮ শাওয়াল থেকে। ভর্তিচ্ছু সকল ছাত্র/ছাত্রীরাও প্রস্তুত তার কাঙ্ক্ষিত মাদরাসায় নির্ধারিত শ্রেণি /বিভাগে ভর্তি হওয়ার জন্য। তবে সে ক্ষেত্রে অনেক ভর্তিচ্ছুরা নানান কারণে তিক্ত বিড়ম্বনার শিকার হন। আমরা এখানে নবাগত, অনুজ ও অগ্রজ শিক্ষার্থীদের জন্য সংক্ষিপ্তভাবে কিছু দিক নির্দেশনা উল্লেখ করছি।
দিক-নির্দেশনা-১
ভর্তির ক্ষেত্রে প্রথমত আপনাকে নির্বাচন করতে হবে আপনি কোন মাদরাসায় ভর্তি হবেন? কওমি মাদরাসা শিক্ষার মানদণ্ড ও লক্ষ্য এক হলেও শিক্ষাদানের পদ্ধতি ও তদারকির ভিন্নতার কারণে কওমি মাদরাসাসমূহের মধ্যে গ্রহণযোগ্যতা ও সুনামের উল্লেখযোগ্যতার বিচারে খানিকটা তফাত রয়েছে।
আমাদের মনে রাখতে হবে, প্রবাদ আছে- ধারেও কাটে, ভারেও কাটে। সুতরাং মাদরাসা নির্বাচনের আগে মাদরাসার ইলমি ও আমলী রক্ষনাবেক্ষনের যথেষ্টতা, মাদরাসার রেজাল্ট ও সুনামের পাল্লা, প্রতিষ্ঠাতা ও পরিচালনা পর্ষদের আন্তরিকতা ও মাদরাসার ভৌগলিক অবস্থান নির্ধারণ করা একজন ভালো মানের মুত্তাকি আলেম হওয়ার জন্য খুবই প্রয়োজন। আপনার ভর্তির জন্য সম্ভাব্য কাঙ্খিত মাদরাসা নির্ধারণের আগে উপরোক্ত বিষয়গুলো ভালোভাবে যাঁচাই করুন।
[এখানে উল্লেখ্য, বর্তমান যুগে হাফেজে কুরআন ব্যাতিরেকে কিতাব বিভাগে (গায়রে হাফেজদের) অধ্যয়ন করা একটি ভুল সিদ্ধান্ত । কেননা হাফেজে কুরআন হওয়া ব্যাতিত আলেম হলে যথেষ্ট অপূর্ণতার কারণে কর্মক্ষেত্রে অনেকাংশে দুর্বলতা ও জটিলতা দেখা দেয়।
ফলে কওমি মাদরাসায় পড়ার মূল উদ্দেশ্যও যথাযথতা পরিপূর্ণ হয়ে ওঠে না। তবে হাফেজ হওয়ার মত ধী ও স্মরণশক্তির দুর্বলতা থাকলে সরাসরি কিতাব বিভাগে অধ্যয়নের সুযোগ রয়েছে। তবে এ ক্ষেত্রে গায়রে হাফেজদের কিতাব বিভাগে ভর্তি হওয়ার পূর্র্বে পুরো কুরআন মাজিদের নাজেরা সুন্দর ও তারতীলের সাথে সহিহ শুদ্ধভাবে অধ্যয়নের পূর্ণ যোগ্যতা থাকতে হবে]
দিক-নির্দেশনা-২
আপনার ভর্তির জন্য কাঙ্কিত মাদরাসায় নির্ধাà