রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা ফ্যাসিবাদ ও দেশব্যাপী নৈরাজ্যের বিরুদ্ধে হেফাজতের বিক্ষোভ কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে প্রার্থী দিচ্ছে ইসলামী আন্দোলন নেয়ামতের কদর করতে হবে হারানোর আগেই: মসজিদে নববির খতিব

মোদির জন্য আকাশপথ খুলে দিচ্ছে পাকিস্তান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কিরগিজস্তানে চীনা নেতৃত্বাধীন জোট সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) চলতি বছরের সম্মেলনে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য আকাশপথ খুলে দিচ্ছে পাকিস্তান।

ফেব্রুয়ারিতে পুলওয়ামায় বিচ্ছিন্নতাবাদীদের হামলার প্রেক্ষিতে দুই দেশের মধ্যে সৃষ্ট যুদ্ধাবস্থার পর নয়াদিল্লির জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দেয় ইসলামাবাদ।

কাশ্মীরভিত্তিক বিচ্ছিন্নতাবাদী সংগঠন জইশ-ই-মুহাম্মদ পুলওয়ামায় এ হামলা চালায়। এতে নিহত হয় ভারতের আধা সামরিক বাহিনীর ৪৯ সদস্য।

তবে পাকিস্তানের সহায়তা ও পৃষ্ঠপোষকতায় এ হামলা চালিয়েছে বলে দাবি করে ভারত। পাকিস্তান তা নাকচ করে দিলেও দেশটির সন্ত্রাসী ঘাঁটিতে যুদ্ধবিমান দিয়ে হানা দেয় ভারত। সেইসঙ্গে শুরু হয় পাল্টাপাল্টি ডক ফাইট। যাতে পাকিস্তানি যুদ্ধবিমানের তাড়া খেয়ে পিছু হটে ভারত।

সে সময় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে হামলা চালানোর অভিযোগে ভারতীয় বিমান চলাচল নিষিদ্ধ করে পাকিস্তান। সেই থেকে ভারত থেকে সব ধরনের ফ্লাইট বন্ধ রয়েছে পাকিস্তানে।

তবে কিরগিজস্তানের রাজধানী বিশকেকে এসসিও সম্মেলনে মোদির যোগ দিতে পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে দিতে ইসলামাবাদকে অনুরোধ জানায় নয়াদিল্লি।

ভারতের বার্তা সংস্থা পিটিআইকে এক বিশ্বস্ত সূত্র জানায়, ভারত সরকারের এ অনুরোধে সাড়া দিয়েছে ইসলামাবাদ। ফলে পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করে উড়ে যেতে পারবে মোদির বিমান।

১৩ ও ১৪ জুন বিশকেকে এসসিও সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে যোগ দেবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানও। সম্মেলনে মোদির সঙ্গে তার বৈঠক হওয়ার সম্ভাবনা আছে বলে শোনা যাচ্ছে। তবে এ ব্যাপারে কোনো দেশের কূটনৈতিক সূত্র এখনো কিছু নিশ্চিত করেনি।

সূত্র: ডন নিউজ।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ