শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

পাবনায় ছুরিকাঘাতে নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাবনার ভাঙ্গুড়ায় গরু পাটক্ষেত নষ্ট করার জেরে আবুল কালাম (৫০) নামের এক কৃষককে ছুরিকাঘাতে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। নিহত আবুল কালাম মৃত গোলাপ হোসেনের ছেলে।

গতকাল মঙ্গলবার সকালে উপজেলার খানমরিচ ইউনিয়নের চাঁদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

খানমরিচ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছাদুর রহমান জানান, মঙ্গলবার সকালে চাঁদপুর গ্রামের কৃষক আবুল কালামের পাটক্ষেত নষ্ট করে একই গ্রামের সাইফুল ইসলামের একটি গরু।

পরে আবুল কালামের ছেলে আবুল বাশার গরুটিকে ক্ষেত থেকে ধরে এনে তাদের বাড়িতে বেঁধে রাখে। এতে ক্ষিপ্ত হয়ে সাইফুল তার দলবল নিয়ে আবুল কালামের বাড়িতে হামলা চালায়। এক পর্যায়ে আবুল কালামের পেটে ছুরিকাঘাত করা হয়।

পরে এলাকাবাসী মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক আবুল কালামকে পাবনা জেনারেল হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।

ভাঙ্গুড়া থানার ওসি মাসুদ রানা জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ