শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স

কারিগরি শিক্ষা চালু হচ্ছে আলিয়া মাদরাসায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী বছর থেকেই সব আলিয়া মাদরাসায় কারিগরি শিক্ষা বাধ্যতামুলক চালু করতে হবে।

শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, এর ফলে আলিয়া মাদরাসার শিক্ষার্থীদের লেখাপড়া শেষে বেকার থাকতে হবে না। এতে মাদরাসায় শিক্ষার মানও বাড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

দেশে আলিয়া মাদরাসা প্রায় নয় হাজার, শিক্ষার্থী ২৪ লাখের উপরে। কিন্তু পর্যাপ্ত দক্ষতার অভাবে বেকার থাকতে হয় অনেক শিক্ষার্থীকে। এ পরিস্থিতির উন্নয়নে মাদরাসার পাঠ্যক্রমে পরিবর্তন আনছে শিক্ষা মন্ত্রণালয়।

মাদরাসাগুলোতে ফুড টেকনোলজি, কম্পিউটার অপারেটিং, ওয়েল্ডিং ও মেকানিক্যাল ট্রেড এবং সেলাই ও পোশাক তৈরির কোর্স চালু করা হচ্ছে। এছাড়া, আধুনিক আরবি ভাষা শিক্ষাও দেয়া হবে।

শিক্ষাউপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, আমরা স্কুলের কলেজর পাশাপাশি মাদরাসাগুলোকেও এগিয়ে নিয়ে যাচ্ছি। প্রকল্পের মাধ্যেমে সবগুলো মাদরাসায় আমরা কারিগরি কোর্স চালু করব। যাতে করে কাউকে বেকার না থাকতে হয়।

আলিয়া মাদরাসা অধ্যক্ষ আলমগীর রহমান বলেন, সরকারের এই উদ্যোগ খুবই ভাল। ধীরে ধীরে মাদরাসাগুলোতে ধর্মীয় শিক্ষার পাশাপশি বিজ্ঞান, কারিগরি এগুলো চালু হচ্ছে। এতে মাদরাসার মান অনেক বাড়ছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক আব্দুর রশিদ বলেন,দক্ষতা বাড়াতে মাদরাসা শিক্ষকদেরও প্রশিক্ষণ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ