রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা ফ্যাসিবাদ ও দেশব্যাপী নৈরাজ্যের বিরুদ্ধে হেফাজতের বিক্ষোভ কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে প্রার্থী দিচ্ছে ইসলামী আন্দোলন নেয়ামতের কদর করতে হবে হারানোর আগেই: মসজিদে নববির খতিব

আফগানিস্তানের জাবুল প্রদেশে ব্যাপক সংঘর্ষে নিহত ৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আফগানিস্তানে দক্ষিণ জাবুল প্রদেশে নিরাপত্তা বাহনীর সঙ্গে সংঘর্ষের পর তালেবান গ্রুপ সংশ্লিষ্টর সাথে অন্তত সাত নিহত এবং ১৩ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

আজ শনিবার আফগান সরকারের এক বিবৃতিতে এ সংঘর্ষের কথা জানানো হয়।

প্রদেশের দেইচোপান জেলায়, যেখানে আফগান বাহিনী তালেবান স্বাধীনতাকামীদের একটি দলের ওপর হামলা চালালে সংঘর্ষ শুরু হয়। এ সংঘর্ষে তালেবান সংশ্লিষ্ট সাতজন যোদ্ধা নিহত এবং ১৩ জন আহত হয়। নিরাপত্তা বাহিনীর পক্ষে কোনো হতাহতের কথা বিবৃতিতে উল্লেখ করা হয়নি।

বিবৃতিতে আরও বলা হয়, কয়েক ঘণ্টা ধরে চলা যুদ্ধের পর বিস্ফোরক দ্রব্য, সাতটি মোটরবাইকসহ বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে। তালেবানদের পক্ষ থেকে এখনো এ ঘটনায় কোনো মন্তব্য করেনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ