রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

চুয়াডাঙ্গায় ঘরে ঢুকে গুলি করে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় ঘরে ঢুকে ঘুমন্ত যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহতের নাম সবুর আলী (৩৮)। সে পলান মণ্ডলের ছেলে।

শুক্রবার গভীররাতে তাকে নিজ বাড়িতে হত্যাা করে সন্ত্রাসীরা।

হারদী ইউনিয়ন কৃষকলীগ নেতা আনোয়ার হোসেন জানান, সবুর আলী গরু মোটাতাজাকরণ ব্যবসা করতেন। চুরির ভয়ে রাতে বারবার ঘুম থেকে উঠে গরু দেখতেন তিনি। সে কারণে হয়তো ঘরের দরজা খুলে ঘুমিয়েছিলেন। তার স্ত্রী পাশের রুমে ঘুমাচ্ছিলেন। সেই সুযোগে ঘাতকরা ঘরে ঢুকে ঘুমন্ত সবুর আলীকে হত্যা করেছে বলে প্রতিবেশীদের ধারণা।

নিহত সবুর আলীর স্ত্রী সালমা খাতুন বলেন, রাত ২টার দিকে গুলির শব্দে আমার ঘুম ভেঙে যায়। এরপর উঠে দরজা খুলতে গিয়ে দেখি বাইরে থেকে আটকানো।

আলমডাঙ্গা থানার ওসি মুন্সি আসাদুজ্জামান বলেন, ঘাতকরা গুলি করেছে না কি অন্য কিছু দিয়ে আঘাত করে হত্যা করেছে তা পরিষ্কার বোঝা যাচ্ছে না। ময়নাতদন্তের পর হয়তো বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। কী কারণে এ খুনের ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ওসি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ