রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা ফ্যাসিবাদ ও দেশব্যাপী নৈরাজ্যের বিরুদ্ধে হেফাজতের বিক্ষোভ কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে প্রার্থী দিচ্ছে ইসলামী আন্দোলন নেয়ামতের কদর করতে হবে হারানোর আগেই: মসজিদে নববির খতিব

হংকংয়ে পুলিশের সদর দপ্তর ঘেরাও

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিতর্কিত প্রত্যর্পণ বিল বাতিলের দাবিতে গতকাল হংকংয়ে পুলিশের সদর দপ্তর ঘেরাও করে ফেলেন বিক্ষোভকারীরা।

এ বিল বাতিলের পক্ষে অবস্থান নিয়ে রাস্তায় নেমেছেন লাখ লাখ মানুষ। পুলিশ শান্তিপূর্ণভাবে সদর দপ্তরের আশপাশ থেকে বিক্ষোভকারীদের সরে যাওয়ার আহ্বান জানিয়েছে। কারণ বিক্ষোভকারীদের এমন অবস্থানের কারণে জরুরি সেবা ভয়াবহভাবে ব্যাহত হচ্ছে।

এ বিক্ষোভকে কেন্দ্র করে গত কয়েক দিনে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। অনেক বিক্ষোভকারী সার্জিক্যাল মাস্ক পরে বিক্ষোভে অংশ নিয়েছেন। বিক্ষোভকারীদের প্রতিহত করতে লাঠিচার্জ করেছে পুলিশ। এতে বেশ কয়েকজন বিক্ষোভকারী এবং পুলিশ সদস্য আহত হয়েছেন।

বিলের বিপক্ষে সমালোচকরা বলছেন, এটি পাস হলে চীনের ত্রুটিপূর্ণ বিচার ব্যবস্থা প্রকাশ পাবে। এমনকি শহরের বিচারিক স্বাধীনতাও আর থাকবে না।

বিলের পক্ষে যারা সমর্থন জানিয়েছেন তারা বলছেন, এ আইনটি রাজনৈতিকভাবে ব্যবহারের ক্ষেত্রে সুরক্ষা রাখা হয়েছে। চীনের মূল ভূখ- থেকে ধর্মীয় বা রাজনৈতিকভাবে নিপীড়নের মুখোমুখি হওয়া যে কাউকে রক্ষার জন্য এই আইনে পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে।

এর আগে বিক্ষোভের জেরে বিলটি স্থগিত করা হয়েছে। কিন্তু প্রতিবাদীদের দাবি, ওই বিলটি অনতিবিলম্বে বাতিল করা চাই।

প্রত্যর্পণ বিলটির মাধ্যমে হংকংয়ের সন্দেহভাজন অপরাধীদের বিচারের জন্য ‘মূলভূমি’ চীনে পাঠানোর অনুমোদন দেয়া হবে। ওই অঞ্চলে নতুন এ বিলের মাধ্যমে চীন হংকংয়ের রাজনৈতিক বিরোধীদের লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ