বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

'আমরা কারও দালালি কিংবা অন্যায় এজেন্ডা বাস্তবায়ন করিনি'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেশের ইসলামি ভাবধারার লেখকদের সবচেয়ে বড় প্লাটফর্ম ‘বাংলাদেশ ইসলামী লেখক ফোরাম’। ২০১২ সালের ২৬ মে এই সংগঠনের যাত্রা শুরু। লেখালেখি কর্মশালা, সাহিত্যসভা, গ্রন্থ আলোচনা, সাহিত্য ভ্রমণসহ বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে সফলতার সাথে দীর্ঘ পথ পাড়ি দিয়েছে সংগঠনটি। লেখিয়েদের সুসংগঠিত করা এবং ঐক্য ধরে রাখা দীর্ঘ বছরের বড় প্রাপ্তি। আগামী ১২ জুলাই (শুক্রবার) রাজধানীর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ফোরামের চতুর্থ কাউন্সিল ও সাধারণ সভা অনুষ্ঠিত হবে। ফোরামের নির্বাচনকে সামনে রেখে সাত বছরের ইসলামী লেখক ফোরামকে জানতে সংগঠনটির বর্তমান সভাপতি লেখক ও সাংবাদিক জহির উদ্দিন বাবর-এর মুখোমুখি হয়েছিলেন আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম-এর সম্পাদক হুমায়ুন আইয়ুব।


আওয়ার ইসলাম: ইসলামী লেখক ফোরাম বলতে কোন ধরনের সংগঠনকে বোঝাতে চান এবং ইসলামী লেখক মানে কী?

জহির উদ্দিন বাবর: ইসলামকে বিষয় হিসেবে ধারণ করে যারা লেখালেখি করেন মূলত তাদের একটি ঐক্যবদ্ধ প্লাটফর্ম গড়তেই ইসলামী লেখক ফোরামের যাত্রা। দেশে নানা শ্রেণি-পেশার মানুষদের স্বতন্ত্র সংগঠন আছে। জেনারেল ধারার সাংবাদিকদের কত সংগঠন!

জেনারেল লেখকদেরও সংগঠনের অভাব নেই। তবে এসব সংগঠনে ইসলামী ধারার লেখকদের সাধারণত অংশগ্রহণ নেই বললেই চলে। সেই শূন্যতাটি পূরণ করার জন্যই ২০১২ সালে গঠন করা হয় ইসলামী লেখক ফোরাম।

‘ইসলামী লেখক’ এর মানেটা পরিষ্কার।  এর সংজ্ঞা বা পরিচয় নিয়ে বিতর্ক করা অহেতুক। কারও কারও বক্তব্য হচ্ছে, ইসলামী লেখক বললে অন্যরা কি ‘অনৈসলামিক’! আমি মনে করি এটাও অহেতুক বিতর্ক।

দৈনিক পত্রিকায় একটি ইসলামী পাতা থাকে, তাহলে কি অন্য পাতাগুলো অনৈসলামিক! যারা ইসলামী লেখক পরিচয় দিতে চান তারা দেবেন। যারা দিতে চান না দেবেন না। এখানে অযাচিত বিতর্ক টেনে আনা উদ্দেশ্যপ্রণোদিত।

আওয়ার ইসলাম: লেখক ফোরামের পথচলার সাত বছর হতে চলেছে, দীর্ঘ এই সময়ের প্রত্যাশা-প্রাপ্তি নিয়ে যদি কিছু বলেন?

জহির উদ্দিন বাবর: পৃথিবীতে খুব কম সংগঠনই আছে যারা পথচলায় প্রত্যাশিত জায়গাটিতে পৌঁছতে পারে। সব উপায়-উপকরণ থাকার পরও অনেকে পারে না। আর আমাদের তো প্রতিকূলতা ও সীমাবদ্ধতার কোনো শেষ নেই। গত সাত বছরে আমরা টুকটাক করে কিছু কাজ করেছি। তবে বলতে দ্বিধা নেই, যতটুকু করা উচিত ছি