মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৭ জেলায় পানিবন্দি দেড় লক্ষাধিক পরিবার, অর্ধশতাধিক নিহত আজও রাজশাহীতে সারাদেশের বাস চলাচল বন্ধ ফের পাল্টাপাল্টি সংঘর্ষে ইরান-যুক্তরাষ্ট্র মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: প্রধানমন্ত্রী বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ

চীন চাইলেই রোহিঙ্গা সমস্যার দ্রুত সমাধান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্বের অন্যতম অর্থনৈতিক শক্তিধর দেশ চীন চাইলে রোহিঙ্গা সমস্যার সমাধান দ্রুত সম্ভব বলে মনে করছেন বিশ্লেষকরা। এ কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন চীন সফর বিশেষভাবে গুরুত্বপূর্ণ মনে করছেন তারা।

‘কারণ মিয়ানমারের সঙ্গে চীনের সম্পর্কই সবচেয়ে গভীর। অর্থনৈতিক ও কূটনীতিকসহ অনেক ক্ষেত্রেই চীন মিয়ানমারকে শক্তি জোগায়। চীন মিয়ানমারের পাশে থাকার কারণেই চীনের ওপর আন্তর্জাতিক অঙ্গনে চাপ প্রয়োগ করেও লাভ হচ্ছে না। জাতিসংঘের নিরাপত্তা পরিষদেও মিয়ানমারকে প্রোটেকশন দিচ্ছে চীন। সে কারণে রোহিঙ্গা ইস্যুর সমাধানে চীনের সহযোগিতা খুবই জরুরি।’

১ জুলাই পাঁচ দিনের চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এ সফর সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন জানান, প্রধানমন্ত্রীর চীন সফরে রোহিঙ্গা সংকট সমাধানের জন্য চীনের কাছে সহযোগিতা চাইবে বাংলাদেশ।

সন্ত্রাসী তৎপরতা বাড়লে মিয়ানমারে চীনের যে বিনিয়োগ বা বাংলাদেশে চীনের যে সব কার্যক্রম শুরু হয়েছে সেসব হুমকির মুখে পড়বে, যোগ করেন পররাষ্ট্রমন্ত্রী। এ ছাড়া প্রধানমন্ত্রীর চীন সফরে অর্থনৈতিক সহযোগিতার বিষয়টিও গুরুত্ব পাবে বলে জানান তিনি।

প্রধানমন্ত্রীর চীন সফর উপলক্ষে শুক্রবার সংবাদ সম্মেলন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রোহিঙ্গা সংকট জিইয়ে থাকলে উগ্রবাদের উত্থানের পাশাপাশি বাংলাদেশ ও মিয়ানমারে চীনের বিনিয়োগ প্রত্যাশা ব্যাহত হবে। এ আশঙ্কার কথা চীনের শীর্ষ নেতাদের জানাবেন প্রধানমন্ত্রী।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ