বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

বৈঠকের ব্যাপারে কিম খুবই আগ্রহী: ট্রাম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কোরীয় উপদ্বীপ বিভক্তকারী বেসামরিক এলাকায় (ডিএমজেড) কুশল বিনিময়ের জন্য উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং-উনকে আমন্ত্রণের একদিন পর আজ রোববার ডোনাল্ড ট্রাম্প বলেছেন, উন তার সঙ্গে সাক্ষাতের ব্যাপারে ‘অত্যন্ত আগ্রহী’।

সিঙ্গাপুর ও হ্যানয়ে বৈঠকের পরে তৃতীয় দফায় দুই নেতার সম্ভাব্য মুখোমুখি বৈঠক প্রসঙ্গে ট্রাম্প সাংবাদিকদের বলেন, আমরা বিষয়টি দেখব। বৈঠকের ব্যাপারে তিনি অত্যন্ত আগ্রহী। আমরা সে লক্ষ্যে কাজ করছি।

কিম আমন্ত্রণ গ্রহণ করলে মাত্র কয়েক মিনিটের জন্য দুই নেতার এ বৈঠক হতে পারে—এ কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, এ বৈঠক অত্যন্ত সংক্ষিপ্ত হবে। তবে এটিই যথেষ্ট। করমর্দন মানে অনেক কিছু।

তিনি ব্যবসায়ী নেতাদের বলেন, ডিএমজেডে বৈঠকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইন তার সঙ্গে থাকবেন।

জাপানে জি২০ সম্মেলনে ট্রাম্প কিমকে আকস্মিক এ আমন্ত্রণ জানিয়ে টুইট করে জানান, দুই কোরিয়া বিভক্তকারী সীমান্তে সংক্ষিপ্ত এ বৈঠক কূটনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ ঘটনা হতে পারে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ