বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আতঙ্কিত হয়ে বেরিয়ে আসেন শিক্ষার্থীরা। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। বৈদ্যুতিক শট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, লাইব্রেরির পিছনের গেটের পাশের কয়েকটি তার থেকে আগুন লেগে ধোঁয়া ছাড়িয়ে পড়ে। এ সময় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। লাইব্রেরির কর্মীরা প্রথমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে এতে পুরোপুরি সফল হননি তারা।

পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। নীলক্ষেত ও গুলিস্তান ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন। ঘটনার পর থেকে লাইব্রেরির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা হয়েছে।

ফায়ার সার্ভিসের সদর দফতরের ডেপুটি অ্যাসিস্টেন্ট ডিরেক্টর খন্দকার আব্দুল জলিল জানান, আগুনে কোনো স্থাপনার ক্ষয়ক্ষতি হয়নি। কেউ আহত হয়নি। বই-পত্রও নষ্ট হয়নি। বৈদ্যুতিক লাইন ঠিক করার পর পুনরায় বিদ্যুৎ সংযোগ দেয়া হবে।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেবিতে কয়েক হাজার বই রয়েছে। এ ছাড়া কিছু দুর্লভ পাণ্ডুলিপি ও ম্যাগাজিনও রয়েছে। সেখানে নিয়মিত দেড় থেকে দুই হাজার শিক্ষার্থী পড়াশোনা করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ