মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফতোয়া দেওয়ার ক্ষেত্রে প্রশ্নকারীর মানসিক অবস্থা বিবেচনার আহ্বান কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ যুক্তরাষ্ট্র সফরে গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স আল-আজহারের পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ দশে ৫ বাংলাদেশি থাইল্যান্ডে জাতীয় কুরআন প্রতিযোগিতায় রাজা-রানি ওমরাহ যাত্রীদের ওপর হামলা গুরুতর অপরাধ: সৌদির গ্র্যান্ড মুফতি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির চাঁদপুর জেলা কমিটি গঠন

৭ দফা দাবিতে আমরণ অনশনে জবি শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জকসু নির্বাচন, বাসের ডাবল ট্রিপ চালুসহ সাত দফা দাবিতে আমরণ অনশনে বসেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাধারণ শিক্ষার্থীরা।

আজ রোববার সকাল ১০টা থেকে ক্যাম্পাসের শহীদ মিনারের সামনে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এ অনশনে বসেন।

অনশনরত শিক্ষার্থীরা বলেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন দাবিতে আন্দোলন হলে দাবি মেনে নেয়ার ব্যাপারে উপাচার্য আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করা হয়নি। এখন ৭ দফা দাবি নিয়ে আমরা আন্দোলন করছি। এ ক্ষেত্রে তার মুখের কথায় আমরা আশ্বস্ত হতে পারছি না।

৭ দফা বাস্তবায়নের লিখিত আশ্বাস দেয়ার প্রস্তাব উপাচার্য নাকোচ করেছেন উল্লেখ করে তারা বলেন, এর মাধ্যমে আমাদের দাবি আদায়ে প্রশাসন টালবাহানার আশ্রয় নিয়েছে। দাবি মানার সময়সীমা লিখিতভাবে না জানানো পর্যন্ত আমরা অনশন চালিয়ে যাব।

দাবিগুলোর মধ্যে এক. আগামী এক সপ্তাহের মধ্যে ক্যান্টিনের খাবারের দাম কমিয়ে মানোন্নয়ন করা, দুই. এক মাসের মধ্যে বাসের ডাবল শিফট চালু। তিন. চার মাসের মধ্যে জকসু নির্বাচন। চার. দুই মাসের মধ্যে ছাত্রী হল চালু। পাঁচ. বিশ্ববিদ্যালয় থেকে ৭০ শতাংশ শিক্ষক নিয়োগ ও আবেদনের ক্ষেত্রে সিজিপিএ শর্ত শিথিল করে স্বচ্ছ নিয়োগ পরীক্ষার মাধ্যমে যোগ্যদের নিয়োগ। ছয়. দ্বিতীয় ক্যাম্পাসের কাজ শুরু। সাত. গবেষণা খাতে বাজেট বাড়ানো।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ