রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

মুসলিমরা পৃথিবীর সবচেয়ে বেশি সুখী: জার্মানি গবেষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম

মুসলিমরা বিশ্বাস করে সৃষ্টিকর্তা একজন। আর তাই তারা পৃথিবীর সবচেয়ে বেশি সুখী। জার্মানের এক নতুন গবেষণায় আরো ওঠে এসেছে, ‍পৃথিবীতে সবচেয়ে বেশি সুখীদের তালিকায় মুসলিমরাই সবচেয়ে বেশি এগিয়ে। এর পরে যথাক্রমে খ্রিস্টান, বৌদ্ধ ও হিন্দুরা। অন্যদিকে নাস্তিকরা পৃথিবীতে সবচেয়ে বেশি অসুখী।

যুক্তরাজ্যভিত্তিক ডেইলি মেইলের বরাতে জানা যায়, এ গবেষণা যুক্তরাষ্ট্রের সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশনের জার্নালে প্রকাশিত হয়। জার্মানির ম্যানহেইম বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক ৬৭ হাজারের বেশি মানুষের ওপর জরিপ চালিয়ে এ গবেষণার ফলাফল তৈরি করেছে করেছে।

গবেষণা প্রতিবেদনে বলা হয়, আল্লাহর একত্ববাদ আর আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস মুসলিমদেরকে প্রভাবিত করায় হতাশা ও উদ্বেগ তাদেরকে খুব একটা গ্রাস করতে পারে না। মানুষের প্রতি মুসলিমদের সহানুভূতি অনেক বেশি। এ কারণেই তাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা অনেক কম।

ম্যানহেইম বিশ্ববিদ্যালয়ের সাইকোলজিস্ট ড. লরা ম্যারি এডিনগার-স্কন্স এ গবেষণার ফলাফল তৈরি করেন। তিনি বলেন, গবেষণাটির ফলাফলে একটি বিষয় স্পষ্ট হয়েছে যে মানুষের সন্তুষ্টির সঙ্গে একত্ববাদের সরাসরি সম্পর্ক আছে। ধর্ম সংক্রান্ত মনস্তাত্ত্বিক জ্ঞানের ক্ষেত্রকে আরও প্রসারিত করেছে এ একাত্ববাদ।

মুসলিমদের সন্তুষ্টিতে ধর্মের প্রভাবের বিষয়টি আরো বেশি প্রভাব বিস্তার করে। মুসলিমদের মনে আল্লাহর ভয় বদ্ধমূল থাকে। এজন্য তারা নানান পাপ কাজ থেকে বিরত থাকে। তাই তারা বিশ্বের সবচেয়ে বেশি সুখী। সূত্র: ডেইলি মেইল

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ