রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

ক্রাইস্টচার্চের মসজিদে হামলায় আক্রান্তদের হজ করাবে সৌদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম ♦

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুই মসজিদে হামলা আক্রান্ত ও শহিদ পরিবারের সদস্যদের জন্য হজ সম্পাদনের ব্যবস্থা করেছে সৌদি সরকার।

সৌদি আরবের সেবা সংস্থা ‘রাবেতা আলম আল ইসলামি’ এ হজ কার্যক্রম সম্পাদনের দায়িত্বে নিয়োজিত। এ সংস্থা ক্রাইস্টচার্চের দুই মসজিদে শহিদ হওয়া দুটি পরিবারকে হজ করানোর পাশাপাশি ঘর বানিয়ে দেয়ারও ঘোষণা দিয়েছে।

মুসলিম ওয়ার্ল্ড লীগের এক মুখপাত্র মাসহাব ইবান জানান, ‘শহিদদের পরিবার ও আহতদের জন্য আমরা হজ ঘোষণা করেছি। সাথে সাথে শহীদদের সব পরিবারকে বাড়ি বানিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

সারাবিশ্বের বিভিন্ন দেশের শহিদ পরিবারকে সৌদি আরব কর্তৃপক্ষ রাষ্ট্রীয় অতিথির মর্যাদায় হজ সম্পাদনের সুযোগ করে দেয়। এর মধ্যে রয়েছে আফগানিস্তান, ফিলিস্তিন।

হামলায় আহতদের আগামী আগস্ট মাসে হজ করানো হবে। শারীরিক সমস্যার কারণে যারা এ বছর হজে যেতে পারবে না, আগামী বছর তাদের হজ করা হবে বলেও জানান রাবেতা কর্তৃপক্ষ। আর আগামী আগস্ট মাসে দুই শহিদ পরিবারের জন্য ঘর নির্মাণও সম্পন্ন হয়ে যাবে।

উল্লেখ্য, ক্রাইস্টচার্চের দুই মসজিদে হামলায় ৫০ জন নিহত হয় এবং ১০০ জনের বেশি হামলায় আক্রান্ত হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ