রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৮ মাসে হাফেজ হওয়া ১০ বছরের আল-আমীনকে সংবর্ধনা ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন

দড়ি দিয়ে বেঁধে ‘গো মাতা কি জয়’ বলতে বাধ্য করলো মুসলিম গরু ব্যবসায়ীদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম ♦

মধ্যপ্রদেশের খান্দোয়া জেলার ২৪ জন মুসলিম গরু ব্যবসায়ীদেরকে দড়ি দিয়ে বেঁধে কানে ধরে দাঁড় করিয়ে বেধড়ক পিটিয়ে ‘গো মাতা কি জয়’ বলতে বাধ্য করা হয়েছে। এরা মহারাষ্ট্র থেকে মধ্যপ্রদেশে গরু আনছিলেন বলে জানা যায়।

রোববার সন্ধ্যায় মধ্যপ্রদেশের খান্ডোয়া জেলার খালোয়া থানা এলাকার সভলিকেড়া গ্রামে। এ ভিডিওটি ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ফুটেজে দেখা যাচ্ছে শার্ট পরা এক ব্যক্তি ২৪ জনের মুখ ভালোভাবে তুলতে তাদের কাছে গিয়ে ছবি তুলছে এবং আরও দুই ব্যক্তি তাদের পাহারা দিচ্ছে।

এ ঘৃণ্য অপরাধের সঙ্গে ১০০ জন গ্রামবাসী জড়িয়ে রয়েছে বলে জানা গেছে। পিটিআই সূত্রে জানা গেছে যে ঘটনাটি খালওয়াসের সানওয়ালিখেদা গ্রামে।

খান্ডোয়া জেলার এসপি শিবদয়াল সিং বলেছেন, ও ২৪ জন দাবি করেছিলেন তারা মহারাষ্ট্রর পশু মেলা থেকে কিনেছেন, কিন্তু কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।

পুলিশ জানিয়েছে অপরাধীদের সম্পর্কে তদন্ত চলছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ