সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

হজে কুরবানি পশুর দাম ৪৯০ রিয়াল, কিনবেন যেভাবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসন্ন হজে কুরবানির পশুর দাম ৪৯০ সৌদি রিয়াল (বাংলাদেশি টাকায় ১১ হাজার টাকা) নির্ধারণ করেছে সৌদি সরকার। প্রতি বছরের মতো এবারও সৌদি সরকার কর্তৃক স্বীকৃত একক সংস্থা জেদ্দার ইসলামি উন্নয়ন ব্যাংক তাদের কোরবারি প্রজেক্টের মাধ্যমে কুরবানির পশুর এ দাম নির্ধারণ করে।

সৌদি আরবের মক্কায় বাংলাদেশ হজ অফিসের কাউন্সেলর (হজ) মুহাম্মদ মাকসুদুর রহমানের পাঠানো এক চিঠিতে হজযাত্রীরা যেন দালালের খপ্পরে পড়ে অবৈধ উপায়ে কোরবানির পশুর দাম পরিশোধ না করেন সে বিষয়ে সচেতন করার প্রতি গুরুত্বারোপ করেছেন।

কুরবানি বা দম দেওয়ার জন্য ইসলামি উন্নয়ন ব্যাংকের (আইডিবি) সৌদি সরকারের স্বীকৃত ব্যবস্থা।মসজিদের পাশের বুথ থেকে ৪৯০ সৌদি রিয়ালে কুপন কেনা যাবে।  এর বাইরে দেওয়া হলে প্রতারিত হওয়ার আশঙ্কা থাকে।

চলতি বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট হজযাত্রীর সংখ্যা এক লাখ ২৬ হাজার ৯২৩। চাঁদ দেখা সাপেক্ষে এ বছর ১০ আগস্ট হজ অনুষ্ঠিত হবে। ধর্মবিষয়ক মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত হজ এজেন্সির সংখ্যা ৫৯৮টি।

গত ৪ জুলাই থেকে চলতি বছরের হজ ফ্লাইট শুরু হয়েছে। হজ ফ্লাইট শেষ হবে ৫ আগস্ট। এছাড়া হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হবে ১৭ আগস্ট এবং শেষ ফিরতি ফ্লাইট ১৫ সেপ্টেম্বর।

আরএম/