মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ যুক্তরাষ্ট্র সফরে গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স আল-আজহারের পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ দশে ৫ বাংলাদেশি থাইল্যান্ডে জাতীয় কুরআন প্রতিযোগিতায় রাজা-রানি ওমরাহ যাত্রীদের ওপর হামলা গুরুতর অপরাধ: সৌদির গ্র্যান্ড মুফতি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির চাঁদপুর জেলা কমিটি গঠন তুরস্কের ইবন হালদুন বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আজহারী

আমিন মোহাম্মদ আল ইসলামিয়া মাদরাসায় আন-নূর ব্লাড ডোনেশন টিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: স্বেচ্ছায় রক্তদান সংগঠন আন-নূর ব্লাড ডোনেশন টিমের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে  শুক্রবার (১০ জুলাই) আশুলিয়া মডেল টাউনে জামি'আতু আমিন মোহাম্মদ আল ইসলামিয়া মাদরাসায় প্রায় চারশত ছাত্র, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী পালন করেছে সংগঠনটি।

আন-নূর ব্লাড ডোনেশন টিম "সেচ্ছায় করি রক্তদান, মুমূর্ষু রুগীর বাঁচুক প্রাণ" শ্লোগানকে ধারণ করে গত ১ জুলাই থেকে ধারাবাহিকভাবে সেচ্ছায় রক্তদানের ক্যাম্পেইন করে আসছে।

আন-নূর ব্লাড ডোনেশন টিমের কেন্দ্রীয় নির্বাহী পরিচালক হাফেজ মাওলানা আফসার মাহমুদ এ কর্মসূচীর উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন, সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী ব্যবস্থাপনা পরিচালক মুফতি আশিকুর রহমান মাদানী, কেন্দ্রীয় নির্বাহী অর্থ ও পরিকল্পনা পরিচালক মুফতি আলী আকরাম।

এছাড়াও উক্ত প্রোগ্রামে উপস্থিত ছিলেন, জামি'আতু আমিন মোহাম্মদ আল ইসলামিয়া মাদরাসার শায়খুল হাদিস মুফতি জিলান উদ্দিন, জিম্মাদার মাওলানা ইলিয়াস আলী, শিক্ষা সচিব মুফতি আব্দুল গাফফার, মুফতি আব্দুল মুমিন সহ সংগঠনটির কেন্দ্রীয় সদস্য মুফতি ওবায়দুল্লাহ, মাওলানা রায়হান এবং ইসহাক প্রমুখ।

প্রসঙ্গত, প্রোগ্রামে ব্লাড গ্রুপিং করেন সাভার গ্রীন হাসপাতালের মনোওয়ার হোসেন এবং ফার্মাসিস্ট স্টুডেন্ট জাহিদ হাসান।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ