রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
গুলশান থানা জমিয়তের কাউন্সিল, নতুন নেতৃত্ব নির্বাচিত ৮ মাসে হাফেজ হওয়া ১০ বছরের আল-আমীনকে সংবর্ধনা ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত

গাছ লাগাতে সরকারি ছুটি ঘোষণা করতে যাচ্ছেন এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যিব এরদোগান দেশটিতে বৃক্ষরোপনের জন্য সরকারি ছুটি ঘোষণার কথা বলেছেন।

ডেলি সাবাহর বরাতে জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে বৃক্ষরোপন আন্দোলনের ডাক দিয়ে দেশটিতে সাড়া ফেলে দেয়া যুবক এনিস সাহিনের ভাইরাল হওয়া স্ট্যাটাসে সাড়া দিয়ে ওই ছুটি ঘোষণা করতে যাচ্ছেন তিনি।

তুর্কি যুবক সাহিন ভাইরাল হওয়া ওই স্ট্যাটাসে বলেন, চমৎকার একটি আইডিয়া পেয়েছি। মুসলিম প্রধান দেশ হিসেবে আমরা ঈদুল ফিতর ও ঈদুল আজহায় সরকারি ছুটি পাই।

গাছ লাগানোর জন্য একটি সরকারি ছুটি হলে কেমন হয়? আসুন আমরা দেশের ৮ কোটি ২০ লাখ মানুষ এক সঙ্গে ওই দিনটিতে গাছ লাগাই। পরবর্তী প্রজন্মের জন্য আমরা একটি সবুজ পৃথিবী রেখে যেতে চাই।

তার এ পোস্টে কয়েক ঘণ্টায় সাড়ে ৫ লাখ লাইক ও কমেন্ট পড়ে। এদের মধ্যে সরকারি আমলারা আছেন। এক পর্যায়ে এটি নজরে পড়ে প্রেসিডেন্ট এরদোগানের। আর তখনই তিনি এ ছুটির বিষয়ে সিদ্ধান্ত নেন। তুর্কি প্রেসিডেন্ট সাহিনকে তার পোস্টের জন্য ধন্যবাদ দিয়ে বলেন, চমৎকার একটি আইডিয়া দিয়েছেন সাহিন। এ জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। শিগগির আমি আমার কর্মকর্তাদের সঙ্গে বসে গাছ লাগানোর জন্য একটি ছুটির দিন ঘোষণা করবো। সূত্র: ডেইলি সাবাহ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ