রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রীর চীন সফর, আলোচনায় সামরিক সহযোগিতাসহ ১৭ চুক্তি ইসলামী ছাত্র মজলিসের স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত সুইজারল্যান্ডে ইরানের প্রতিনিধি দল, যাচ্ছেন ভ্যান্স-শাহবাজ ও আসীম মুনির দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত গুলশান থানা জমিয়তের কাউন্সিল, নতুন নেতৃত্ব নির্বাচিত ৮ মাসে হাফেজ হওয়া ১০ বছরের আল-আমীনকে সংবর্ধনা ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল

এশিয়ার ৪ দেশে বন্যায় নিহত ১৩৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এশিয়ার দক্ষিণ-পূর্বের দেশগুলোতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। নেপালে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫ জনে। আহত হয়েছে ৩৮ জন, এখনো নিখোঁজ আছেন ৩০ জন।

ভারতের হিমাচল প্রদেশে ভারী বৃষ্টিতে তিনতলা ভবন ভেঙে ৭ সেনা কর্মকর্তাসহ আট জনের মৃত্যু হয়েছে। এছাড়া আসাম ও বিহারে বন্যায় মৃত্যু হয়েছে ১৫ জনের। বন্যার আশঙ্কা দেখা দিয়েছে মিয়ানমারেও।

ভারতের আসামে এক সপ্তাহের টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ব্রহ্মপুত্র আর গঙ্গাসহ বেশ কিছু নদীর পানি বইছে বিপৎসীমার ওপরে। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ৩৩ জেলার ২৬ লাখ মানুষ। নিচু এলাকা থেকে নিরাপদে সরিয়ে নেয়া হচ্ছে বাসিন্দাদের।

ত্রিপুরা ও মিজোরামেও বন্যার কারণে ১৫ হাজার মানুষকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেয়া হয়েছে। বিহারে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ৯ জেলার প্রায় ১৮ লাখ মানুষ। ১৫২টি আশ্রয়কেন্দ্র আশ্রয় নিয়েছে প্রায় ৪৫ হাজার মানুষ। আগামী চারদিনও বিহারে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। বিপদসীমার ওপরে বইছে অন্তত ৫টি নদীর পানি।

এদিকে, ভারী বৃষ্টিতে হিমাচল প্রদেশের সোলান জেলায় রোববার বিকালে তিনতলা একটি ভবন ভেঙে হতাহতের ঘটনা ঘটে। কুমারহাট্টি এলাকার ঐ ভবনে ভারতীয় সেনাবাহিনীর একটি অনুষ্ঠান চলছিল। ধ্বংসস্তুপে ১২ সেনা কর্মকর্তাসহ অনেকে আটকা পড়েন। উদ্ধারকাজে নেমেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর একটি দল।

গত বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টিতে বিপর্যস্ত নেপালের ২৪ জেলা। ঘটছে ভূমিধসের ঘটনা, বাড়ছে প্রাণহানি। বাগমতি, কমলা ও সপ্তকশি নদীর পানি বিপদসীমার ওপরে বইছে। আরো দুই-তিনদিন বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনীর পাশাপাশি মোতায়েন করা হয়েছে প্রায় ২৭ হাজার পুলিশ।

হিমালয়ের ঢলে চিন্দুইন নদীর পানি বাড়ায় বন্যার শংকা দেখা দিয়েছে মিয়ানমারেও। টানা বৃষ্টিতে তলিয়ে গেছে রাখাইনের কিছু অংশ। নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে কয়েক হাজার মানুষকে। এদিকে, চীনের দক্ষিণ ও মধ্যাঞ্চলে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১ জনে। জরুরি সহায়তা প্রয়োজন অন্তত ৬ লাখ মানুষের।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ