সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি

১০০ চিকিৎসকের চেষ্টায় নতুন জীবন পেল সাফা-মারওয়া!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জমজ দুই বোন সাফা ও মারওয়া। জন্ম থেকেই তাদের মাথার খুলি ও রক্তনালি জোড়া লাগানো। সম্প্রতি লন্ডনে চার ধাপের অস্ত্রোপচারের পর চিকিৎসকরা সফলভাবে দুই বছর বয়সী এ দুই বোনকে আলাদা করতে পেরেছেন।

পাকিস্তানে জন্ম হওয়া শিশু দুটির অস্ত্রোপচার হয় লন্ডনের গ্রেট ওরমন্ড স্ট্রিট হাসপাতালে। গত বছরের আগস্ট থেকে শুরু হওয়া এ অপারেশন ফেব্রুয়ারিতে শেষ হয়। সাফা ও মারওয়ার বয়স তখন ১৯ মাস।

সব মিলিয়ে ৫৫ ঘণ্টার শ্বাসরুদ্ধকর অস্ত্রোপচারে অংশ নেন ১০০ বিশেষজ্ঞ চিকিৎসক। অস্ত্রোপচার শেষে ১ জুলাই পিতৃহীন শিশু দুটিকে নিয়ে হাসপাতাল ছাড়েন তাদের মা।

আপাতত লন্ডনের একটি বাসায় তাদের সঙ্গে রয়েছেন মা, দাদা ও চাচা। প্রতিদিন ফিজিওথেরাপিস্টরা পুনর্বাসন প্রক্রিয়া দেখভাল করছেন। এ ধরনের যমজকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় বলা হয় ‘ক্র্যানিওপ্যাগাস টুইন্স’।

খুলির জটিল গঠন এবং মগজ ও রক্তনালির অবস্থান জানতে আধুনিক প্রযুক্তির শরণাপন্ন হন চিকিৎসকরা। নিখুঁত অস্ত্রোপচার নিশ্চিত করতে থ্রিডি প্রিন্টে তৈরি প্লাস্টিকের শরীরের ওপর কাটাছেঁড়ার অনুশীলন করেন চিকিৎসকরা।

মা জয়নব বিবি (৩৪) বলেন, ‘আমরা হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকদের কাছে ঋণী। তারা যা করেছেন, সে জন্য ধন্যবাদ।’

তারা আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার কাছে দুই বোনের দীর্ঘ ও নিরাপদ জীবনের জন্য দোয়া কামনা করেন। 

সূত্র: স্কাই নিউজ, এবাউট ইসলাম

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ