সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

চলমান সময়ে নিরাপত্তার জন্য কিছু টিপস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মহিউদ্দিন আকবর
কবি ও নজরুল গবেষক

১। কিছুদিন অপরিচিত এলাকায় যাওয়া থেকে বিরত থাকুন। আর অপরিচিত এলাকায় গেলে এক জায়গায় দাঁড়িয়ে এদিক-সেদিক তাকাবেন না।

২। কাউকে খুঁজতে গেলে তার সাথে পূর্বেই যোগাযোগ করে নিন, কোন কারণেই না জানিয়ে যাবেন না।

৩। নিজের বাচ্চাকে তার মা ছাড়া কোথাও নিয়ে যাবেন না। যেসব বাচ্চারা শুধু শুধু বায়না ধরে তাদের নিয়ে একা একা বের হবেন না।

৪। যদি চাকুরীজীবী হন, তবে প্রতিষ্ঠানের আইডি কার্ড সাথে রাখুন, প্রয়োজনে অপরিচিত এলাকায় গেলে গলায় ঝুলিয়ে রাখুন।

৫। কেউ কিছু জিজ্ঞেস করলে থতমত খাবেন না, সহজভাবে উত্তর দিন। ভাব নিতে যাবেন না। রাগান্বিত হবেন না।

৬। পথে-ঘাটে কারো সাথে উটকো ঝামেলায় জড়াবেন না। এ ধরণের ঘটনা দেখলে নিরাপদ দূরত্বে গিয়ে পুলিশকে জানান।

৭। গণপিটুনি দেখলে তৎক্ষনাৎ ৯৯৯ এ ফোন দিন। পুলিশ এলে সঠিক তথ্য দিয়ে তাদের সহযোগিতা করুন।

৮। যদি আপনি কোনও এলাকায় নতুন হোন (আপনাকে যদি কেউ না চিনে থাকে), তাহলে কর্মক্ষেত্র থেকে সরাসরি বাসায় চলে আসুন।

৯। হাতেনাতে ছেলেধরা ধরতে পারলে তাকে বসিয়ে অথবা বেঁধে রেখে দ্রুত ৯৯৯ নাম্বারে ফোন দিন।

১০। ভুল বুঝাবুঝির কারণেও আইন-শৃঙ্খলা পরিপন্থি কোনো অবস্থার সৃষ্টি হলে দ্রুত ৯৯৯ নাম্বারে ফোন দিন।

১১। আতঙ্কিত হবেন না। গুজবে কান দেবেন না। গুজব ছড়াবেন না। সচেতনতা তৈরিতে সহয়তা করুন।

(ফেসবুক থেকে নেওয়া )


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ