শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

সিমেন্ট মিক্সার ট্রাক কুতুবখালীর খালে, চালক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যাত্রাবাড়ী এলাকায় একটি রেডি মিক্স সিমেন্ট মিক্সার ট্রাক রাস্তা থেকে উল্টে কুতুবখালী খালে পড়ে গেছে। এ ঘটনায় ড্রাইভার শামসুদ্দিন ( ৪৫) মারা গেছেন।

আকিজ সিমেন্টের ওই ট্রাকের চালক গাড়ির ভেতরেই আটকা পড়েছেন বলে ধারণা করছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা।

সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা এরশাদ হোসেন জানান, বুধবার ভোর পৌনে ৫টার দিকে সিমেন্ট মিক্সার ট্রাকটি রাস্তার পাশের খালে পড়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট সেখানে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। কিন্তু বেলা সাড়ে ১০টা পর্যন্ত আবর্জনায় ভরা খাল থেকে সিমেন্ট বোঝাই ওই ট্রাক তারা টেনে তুলতে পারেননি।

ঢাকা মহানগর পুলিশের ডেমরা জোনের সহকারী কমিশনার মোহাম্মদ রবিউল ইসলাম রবি  বলেন, “ওই খাল থেকে গাড়িটি তুলতেই সমস্যা হচ্ছে।”

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স হেডকোয়ার্টারের সিনিয়র ডুবুরি ইউসুফ ও মাসুদ এ উদ্ধার অভিযানে অংশ নিচ্ছেন।

ভোরের দিকে ঠিক কীভাবে ওই দুর্ঘটনা ঘটল তা নিশ্চিত করে বলতে পারেননি কেউ। তবে খালের পাশে রাস্তার দেবে যাওয়া একটি অংশ দেখিয়ে স্থানীয় কয়েকজন বলেছেন, হয়ত ওই দেবে যাওয়া অংশে এক দিকে কাত হয়ে ভারসাম্য হারিয়েছিল ট্রাকটি।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ