মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

গুজব আতঙ্ক প্রতিরোধে লন্ডন থেকে প্রধানমন্ত্রীর ৫ নির্দেশনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লন্ডনে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে গুজব এবং আইন নিজের হাতে তুলে নেয়ার ব্যাপারে আওয়ামী লীগকে সক্রিয় করার নির্দেশ দিয়েছেন।  এ ব্যাপারে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে তিনি নির্দেশনা দিয়েছেন। লন্ডন থেকে প্রধানমন্ত্রী আজ আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে দলকে সাংগঠনিকভাবে সক্রিয় হওয়ার নির্দেশনা দিয়েছেন।

এই ৫ দফা নির্দেশনায় রয়েছে-

১.প্রত্যেক এলাকায় স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দের কাছে অবিলম্বে বার্তা দিতে হবে যে, এধরনের গুজব এবং আইন নিজের হাতে তুলে নেয়ার ব্যাপারে তারা যেন সতর্ক থাকে এবং জনগণের পাশে গিয়ে যেন তারা তাদের সচেতন হতে সহায়তা করে।

২. প্রত্যেক পাড়া মহল্লায় সাধারণ মানুষকে সম্পৃক্ত করে আওয়ামী লীগ নেতৃবৃন্দকে নাগরিক কমিটি গঠন করার নির্দেশ দিয়েছেন।

৩. স্কুলগুলোতে অভিভাবক ও শিক্ষকদের নিয়ে যৌথ সভা করার নির্দেশনা দিয়েছেন।

৪. প্রত্যেকটা পাড়া-মহল্লা,মসজিদ-মন্দিরে এ ব্যাপারে সচেতনতা তৈরির জন্য ইমাম, পুরোহিত বা পাদ্রীদের যেন আওয়ামী লীগের পক্ষ থেকে অনুরোধ জানানো হয় সে ব্যাপারে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন।

৫. আইনপ্রয়োগকারী সংস্থাকে এ ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ